বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৩

৫। অভিস্রবন প্রক্রিয়ায়—

i. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়

ii. দ্রাব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়

iii. দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬। দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকে কী বলে?

ক. দ্রাব খ. দ্রাবক

গ. দ্রবণ ঘ. ভেদ্য পর্দা

৭। স্বপ্না সেমাই রান্না করার জন্য কিছু কিশমিশ বাটিতে ভিজিয়ে রাখল। কিছুক্ষণ পর এগুলো ফুলে উঠল। এর সঙ্গে কোন প্রক্রিয়াটি সম্পৃক্ত?

ক. ব্যাপন খ. অভিস্রবন

গ. প্রস্বেদন ঘ. রস উত্তোলন

৮। কোনটিকে Necessary evil বলে?

ক. ব্যাপন খ. অভিস্রবন

গ. শ্বসন ঘ. প্রস্বেদন

৯। প্রস্বেদন কত প্রকার?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

১০। শোষণ হলো—

i.ব্যাপন ও অভিস্রবনের যৌথ ফল

ii. অভিস্রবন ও প্রস্বেদনের যৌথ ফল

 iii. ব্যাপন ও প্রস্বেদনের যৌথ ফল

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও iii ঘ. ii ও iii

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখল। সন্ধ্যাবেলা সে লক্ষ করল, ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ করল।

১১। উদ্দীপকে বিশেষ প্রক্রিয়াটি কী?

ক. ব্যাপন খ. শ্বসন

গ. প্রস্বেদন ঘ. অভিস্রবন

১২। উল্লিখিত প্রক্রিয়ায়—

i. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে

ii. উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়

iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বনডাই-অক্সাইড গ্রহণ করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩। দ্রাব যাতে দ্রবীভূত হয় তাকে কী বলে?

ক. দ্রাব খ. দ্রাবক

গ. দ্রবণ ঘ. ভেদ্য পর্দা

১৪। উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?

ক. ব্যাপন খ. অভিস্রবন

গ. শ্বসন ঘ. ইমবাইবিশন

১৫। প্রস্বেদনের ক্ষেত্রে প্রযোজ্য হলো—

i. উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে

ii. কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়

iii. পাতার আর্দ্রতা বজায় রাখে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

অর্পা মশা তাড়ানোর জন্য এরোসল স্প্রে করল। দরজা খোলা থাকায় পাশের রুমে তার মা এরোসলের গন্ধ পেল।

১৬। উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি কী?

ক. ইমবাইবিশন খ. অভিস্রবন

গ. ব্যাপন ঘ. প্রস্বেদন।

# বাকি অংশ ছাপা হবে বৃহস্পতিবার

সঠিক উত্তর

অধ্যায়-৩

৫. খ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক

রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা