সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# প্রাপ্তি সব সময় মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়। একদিন প্রাপ্তি বিরিয়ানি খাওয়ার পর তার বদহজম হয়। তার মা তাকে কোমল পানীয় খাওয়ালে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে তার বোন প্রমি সয়াদুধ, সয়ামাখন ও ফলমূল বেশি পছন্দ করে।
প্রশ্ন:
ক. আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়?
খ. দুর্বল অ্যাসিড বলতে কী বোঝায়?
গ. প্রমি কীভাবে সুস্থ হলো? ব্যাখ্যা করো।
ঘ. প্রাপ্তি ও প্রমি খাবারের মধ্যে কোনটি অ্যাসিডিটির কারণ—বিশ্লেষণ করো।
উত্তর: ক.
আচার সংরক্ষণে ব্যবহূত হয় ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH)|
উত্তর: খ.
যেসব অ্যাসিড পানিতে পুরোপুরিভাবে বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয় অর্থাত্ যতগুলো অ্যাসিডের অণু থাকে তার সবগুলো হাইড্রোজেন আয়ন (H+) তৈরি করে না, তাদের দুর্বল অ্যাসিড বলা হয়।
উত্তর: গ.

প্রাপ্তি বিরিয়ানি খাওয়ার পর তার বদহজম হয়। আসলে খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। এই মাত্রার হেরফের হলে বদহজম হয় বা খাবার হজমে অসুবিধা হয়। প্রাপ্তি বিরিয়ানি খাওয়ার পর তার পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এমতাবস্থায় তার মা তাকে কোমল পানীয় পান করালে এতে থাকা সোডিয়াম বাইকার্বোনেট অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে (NaHCO3+HCINaCL+CO2)। ফলে প্রাপ্তির পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ হ্রাস পায় এবং এভাবে প্রাপ্তি সুস্থ হয়ে ওঠে।
উত্তর: ঘ.
পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য প্রয়োজন হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, তখন ওই অবস্থাকে পাকস্থলীর অ্যাসিডিটি বলা হয়। পাকস্থলীতে নানা কারণে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার মধ্যে অন্যতম হলো খাদ্যদ্রব্য। প্রাপ্তি ও প্রমির খাদ্য গ্রহণের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। প্রমি সয়াদুধ, সয়ামাখন ও ফলমূল পছন্দ করে। এগুলো ক্ষারধর্মী এবং পাকস্থলীর অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।
অপরদিকে প্রাপ্তি মাংস, তৈলাক্ত খাবার ও চকলেট খায়। এসব খাবার অতিরিক্ত প্রোটিনসমৃদ্ধ, যা খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাই বলা যায়, প্রাপ্তির গ্রহণকৃত সবগুলো খাবারই পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা