বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৭
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

# নিচের প্রদত্ত বিক্রিয়াগুলো লক্ষ করো:
i) SO3 + H2O A
ii) CaO + H2O B
iii) A + B C + D
ক. ফিটকিরি এর রাসায়নিক সংকেত লেখো।
খ. মৌমাছি হুল ফুটালে আমাদের কী করণীয়?
গ. i, ii ও iii নম্বর বিক্রিয়া সমীকরণসহ পূর্ণ করে দেখাও।
ঘ. দৈনন্দিন জীবনে C জাতীয় যৌগগুলো অত্যাবশ্যকীয় উপাদান—তোমার উত্তরের পক্ষে যুক্তি উপস্থাপন করো।
উত্তর: ক.
ফিটকিরি এর রাসায়নিক সংকেত। K2SO4Al2(SO4)3.24H2O

উত্তর: খ.
মৌমাছি হুল ফুটালে ফরমিক অ্যাসিড, মেলিটিন ও অ্যাপামিন নামক অ্যাসিডিক পদার্থ নিঃসৃত হয়, যার কারণে আক্রান্ত স্থানে জ্বালাপোড়া হয় এবং ফুলেও ওঠে। যেহেতু এসব ক্ষেত্রে জ্বালা পোড়ার কারণ হচ্ছে অ্যাসিড, তাই আমরা অ্যাসিড নিষ্ক্রিয় করতে পারে—এ রকম মলম বা লোশন ব্যবহার করতে পারি। জিংক কার্বনেটসমৃদ্ধ কোনো মলম বা বেকিং পাউডার এ ক্ষেত্রে ভালো কাজ করে।
উত্তর: গ.
(iii) নম্বর বিক্রিয়ায় A এবং B বিক্রিয়ক বিক্রিয়া করে C এবং D উত্পাদ উত্পন্ন করে। কিন্তু এই বিক্রিয়ার বিক্রিয়কগুলো পূর্ববর্তী দুটি বিক্রিয়ার উত্পাদ বিধায় (i) ও (ii) নম্বর বিক্রিয়া দুটি প্রথমে পূর্ণ করতে হবে।
(i) SO3+H2OH2SO4 (ii) CaO+H2OCa(OH)2
অর্থাত্ (i) নম্বর বিক্রিয়ার উত্পাদ ‘A’ মূলত H2SO4 এবং (ii) বিক্রিয়ার উত্পাদ ‘B’ হচ্ছে Ca(OH)2। ফলে (iii) নম্বর বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে C এবং D উত্পাদ উত্পন্ন করে। অতএব, (iii) নম্বর বিক্রিয়াটি নিম্নরূপ:
H2SO4+Ca(OH)2CaSO4+2H2O
অর্থাত্ এ বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড (H2SO4) এবং ক্ষারক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড (Ca(OH)2) বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট (CaSO4), লবণ ও পানি (H2O) উত্পন্ন করে। বিক্রিয়াটি একটি প্রশমন বিক্রিয়া।

উত্তর: ঘ.
‘C’ যৌগটি CaSO4 এটি একটি লবণ। দৈনন্দিন জীবনে লবণ অপরিহার্য কি না, তা নির্ধারণের জন্য প্রথমে বিভিন্ন ক্ষেত্রে লবণের ভিন্ন ব্যবহার বিশ্লেষণ প্রয়োজন। দৈনন্দিন জীবনে লবণের ব্যবহার নিচে দেওয়া হলো।
i) খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এটি আমাদের খাদ্যের স্বাদ বৃদ্ধি করে খাদ্যকে করে তোলে সুস্বাদু।
ii) টেস্টিং সল্ট নামে পরিচিত আরেকটি লবণ যার রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট। এটি শুষ্ক খাবার যেমন পাউরুটি, চানাচুর প্রভৃতির স্বাদ বাড়িয়ে তোলে।
iii) ফুটন্ত পানির তাপমাত্রা বাড়াতে NaCI ব্যবহার করা হয়। তা ছাড়া রান্না ঘরে ডিমের খোসা ছাড়াতে, কাটা ফলের বর্ণ পরিবর্তন রোধ করতে, সবজি ধোয়ার কাজে সালাদ তৈরিতে, আলু সেদ্ধ করতে লবণ পানি বিশেষ সুবিধাজনক।
iv) বিভিন্ন ক্ষেত্রে লবণ পরিষ্কারক হিসেবেও ব্যবহূত হয়। যেমন পিতল পরিষ্কারক, তৈলাক্ত দাগ, টেবিলের ওপর গরম বস্তু রাখার জন্য সৃষ্ট দাগ, মরিচার দাগ, রক্তের দাগ, চায়ের কাপের দাগ, ওভেন বা রেফ্রিজারেটরের দাগ, সিংক ট্রেনের দাগ প্রভৃতি দূর করতেও লবণের ব্যবহার রয়েছে।
v) কাপড়ের হলুদাভাব দূর করতে, নাইলনের বর্ণ পরিবর্তনেও লবণ ব্যবহূত হয়।
vi) স্বাস্থ্য ও ত্বকের যত্ন নিতেও লবণের ব্যবহার কোনো অংশে কম নয়। যেমন গলা বা দাঁতের ব্যথায় গরম লবণ পানির গার্গলিং বেশ উপকারী, লবণ দাঁত পরিষ্কার করতে সহায়তা করে, চোখ পরিষ্কার করতে বা চোখের ফোলা রোধে লবণ পানির ব্যবহার রয়েছে।
এ ছাড়া পা সতেজ রাখা, ক্লান্তি দূর করতে, ত্বকের শুষ্কতা দূর করতে, ত্বকে লাগানো টেটো মোছার কাজসহ আরও নানা কাজে রয়েছে লবণের ব্যবহার।
অন্যদিকে মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করার কাজে যে চুনাপাথর ব্যবহূত হয় তা-ও একটি লবণ। আবার মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য আমরা যে সার ব্যবহার করে থাকি তার বেশির ভাগই হলো লবণ।
পাশাপাশি শিল্প কারখানায় নানা কাজে রয়েছে লবণের যথেষ্ট ব্যবহার। যেমন চামড়া শিল্পে, চামড়ার ট্যানিং করতে, মাখন ও পনিরের শিল্পোত্পাদনে, কাপড় কাচার সোডা ও খাবার সোডা তৈরিতে, তড়িত্ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু বিশুদ্ধ করার কাজে, পদার্থের ইলেকট্রোপ্লেটিং করতে, টেক্সটাইল মিলে রং ফিক্স করার কাজে, রাবার প্রস্তুতিতে এমনকি প্রভাবক হিসেবেও রয়েছে বিভিন্ন লবণের ব্যবহার।
অতএব ওপরের আলোচনা থেকে আমরা সহজেই বলতে পারি যে দৈনন্দিন জীবনে লবণ একটি অত্যাবশ্যকীয় উপাদান।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা