বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৪
১। প্রজনন প্রধানত কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২। পর্নকান্ড কোনটি?
ক. শতমূলী খ. পাথরকুচি
গ. ফণিমনসা ঘ. চুপড়ি আলু
৩। স্টোলনের মাধ্যমে প্রজনন হয়—
ক. মিষ্টি আলুর খ. কচুরিপানার
গ. পাথরকুচির ঘ. পুদিনার
৪। আলুর প্রজনন হয় কোনটির মাধ্যমে?
ক. টিউবার খ. রাইজোম
গ. স্টোলন ঘ. কন্দ
৫। আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৬। কোনটিতে পরপরাগায়ন ঘটে?
ক. সরিষা খ. শিমুল
গ. ধুতরা ঘ. কুমড়া
৭। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো—
i. ফুল বড় হয়
ii. ফুল মধুগ্রন্থিহীন
iii. গর্ভমুণ্ড আঠালো হয়
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮। কোনটি পতঙ্গপরাগী ফুল?
ক. শ্যাওলা খ. জবা
গ. ধান ঘ. কচু
৯। কোনটি নীরস ফল?
ক. আম খ. কলা
গ. জাম ঘ. শিম
১০। কোনটি যৌগিক ফল?
ক. চম্পা খ. নয়নতারা
গ. আনারস ঘ. আকন্দ
১১। কোনটি গুচ্ছ ফল?
ক. চম্পা খ. জাম
গ. কাঁঠাল ঘ. আনারস
১২। কোনটিতে মৃদগত অঙ্কুরোদগম হয়?
ক. ছোলা খ. কুমড়া
গ. তেঁতুল ঘ. রেড়ি
১৩। অঙ্কুরোদগম কয় ধরনের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৪। কোনটি গুচ্ছ ফল?
ক. আম খ. শরীফা
গ. কাঁঠাল ঘ. আনারস
১৫। পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য—
ক. এরা বর্ণহীন খ. এরা গন্ধহীন
গ. এরা খুব হালকা হয়
ঘ. এরা রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয়
১৬। কোনটি প্রকৃত ফল?
ক. আম খ. আতা
গ. আপেল ঘ. চালতা
১৭। নিষিক্তকরণের পূর্বশর্ত কী?
ক. পরাগায়ন খ. পরাগনালী সৃষ্টি
গ. জননকোষ সৃষ্টি গ. গর্ভাশয়
১৮। কোনটি পরাগরেণু ধারণ করে?
ক. m খ. n গ. o ঘ. p
১৯। চিত্রে p অংশটি—
i. ফলে পরিণত হয়
ii. বীজে পরিণত হয়
iii. বংশবিস্তারে সাহায্য করে
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০। স্বপরাগায়নের সুবিধা কোনটি?
ক. নতুন চরিত্রের সংমিশ্রণ হয়
খ. প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয়
গ. নতুন প্রকরণ সৃষ্টি হয়
ঘ. বীজ অধিক জীবনীশক্তিসম্পন্ন হয়।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৪
১. ক ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. খ।