বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?
ক. বর্গ খ. গোত্র গ. গণ ঘ. প্রজাতি
২। বর্তমানে আবিষ্কৃত প্রাণী প্রজাতির সংখ্যা কত?
ক. ১০ লক্ষ খ. ১৫ লক্ষ গ. ২০ লক্ষ ঘ. ২৫ লক্ষ
৩। শ্রেণিবিন্যাসের জনক কে?
ক. জন রে খ. থিওফ্রাস্টাস

গ. অ্যারিস্টটল ঘ. ক্যারোলাস লিনিয়াস
৪। অ্যানিম্যালিয়া জগেক কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
ক. সাতটি খ. আটটি গ. নয়টি ঘ. দশটি
৫। কোন পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত?
ক. নিডারিয়া খ. পরিফেরা
গ. নেমাটোডা ঘ. অ্যানেলিডা
৬। কোনটির শিখা কোষ রেচন অঙ্গ হিসেবে কাজ করে?
ক. ফিতা কৃমি খ. কেঁচো কৃমি
গ. আরশোলা ঘ. ফাইলেরিয়া কৃমি
৭। কোনটি Mollusca পর্বের প্রাণী?
ক. কাঁকড়া খ. জোঁক গ. ঝিনুক ঘ. তারা মাছ
৮। স্কাইফা ও হাইড্রা উভয়ই—
i. বহুকোষী ii. সর্বত্র দেখা যায়
iii. সুগঠিত তন্তুবিহীন
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক?
ক. অ্যানেলিডা খ. আর্থ্রোপোডা
গ. মলাস্কা ঘ. একাইনোডারমাটা
১০। কোনটিতে হিমোসিল উপস্থিত?
ক. কেঁচো খ. জোঁক গ. আরশোলা ঘ. তারা মাছ
১১। কোন পর্বের প্রাণীর পানি সংবহনতন্ত্র থাকে?
ক. নেমাটোডা খ. আর্থ্রোপোডা
গ. মলাস্কা ঘ. একাইনোডারমাটা
১২। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য হলো—
i. এরা উভলিঙ্গ ii. পৌস্টিকনালি সম্পূর্ণ
iii. শ্বসনতন্ত্র অনুপস্থিত
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শিমুল একটি প্রাণী পর্যবেক্ষণ করল। প্রাণীর দেহ কাঁটাযুক্ত এবং অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় না। অন্যদিকে স্বপ্না আরেকটি প্রাণী পর্যবেক্ষণ করল, যার দেহ নলাকার ও খণ্ডায়িত। পরবর্তী ক্লাসে স্বপ্না অন্য আরেকটি প্রাণী পর্যবেক্ষণ করল, যার সন্ধিযুক্ত উপাঙ্গ এবং মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি আছে।
১৩। শিমুলের পর্যবেক্ষণকৃত প্রাণীটি কোন পর্বের?
ক. একাইনোডারমাটা খ. আর্থ্রোপোডা
গ. অ্যানোলিডা ঘ. নেমাটোডা
১৪। স্বপ্নার পর্যবেক্ষণকৃত প্রাণী দুটির মধ্যে সাদৃশ্য হলো—
i. দেহ নলাকার ii. দেহ খণ্ডায়িত
iii. দেহ কাইটিন দ্বারা আবৃত
নিচের কোনটি সঠিক
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
১৫। প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি?
ক. নেমাটোডা খ. অ্যানেলিডা
গ. আর্থ্রোপোডা ঘ. মলাস্কা
১৬। কোন পর্বের প্রাণীর দেহ শক্ত খোলস দ্বারা আবৃত?
ক. পরিফেরা খ. নিডারিয়া
গ. নেমাটোডা ঘ. মলাস্কা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১
১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ক ৭. গ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা