
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৫। মাইটোসিস বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬। ক্যারিওকাইনেসিস পর্যায়কে কয়টি ধাপে ভাগ করা যায়?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৭। কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়?
ক. প্রো-মেটাফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৮। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
৯। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয় কোন ধাপে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১০। মিয়োসিসে কোষ পর পর কবার বিভাজিত হয়?
ক. দুবার খ. তিনবার গ. চারবার ঘ. পাঁচবার
১১। মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়াসের পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাগ ঘটে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১২। যখন দুটি হ্যাপ্লায়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে কী বলে?
ক. হ্যাপ্লয়েড খ. ডিপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড ঘ. টেট্রাপ্লয়েড
১৩। মিয়োসিস বিভাজন—
i. নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়
ii. চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
iii. অপত্য কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কতটি?
ক. ২২টি খ. ২৩টি গ. ৪৪টি ঘ. ৪৬টি
১৫। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. ডিএনএ খ. আরএনএ
গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার
১৬। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?
ক. সেন্ট্রোমিয়ার খ. নিউক্লিওলাস
গ. আরএনএ ঘ. ডিএনএ
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
নিপু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে পিঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না। তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল।
১৭। কোষ বিভাজনের কোন ধাপে নিপুর চোখ পড়েছিল?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
১৮। নিপুর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায়—
i. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে।
ii. ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে।
iii. সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-২
৫. ক ৬. ঘ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. গ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা