বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৬। অভিস্রবণ প্রক্রিয়ায়—
i. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়
ii. দ্রাব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়
iii. দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। স্বপ্না সেমাই রান্না করার জন্য কিছু কিশমিশ পানিতে ভিজিয়ে রাখল। কিছুক্ষণ পর এগুলো ফুলে উঠল। এর সঙ্গে কোন প্রক্রিয়াটি সম্পৃক্ত?
ক. ব্যাপন খ. অভিস্রবণ

গ. প্রস্বেদন ঘ. রস উত্তোলন
৮। কোনটিকে Necessary evil বলা হয়?
ক. ব্যাপন খ. অভিস্রবণ গ. শ্বসন ঘ. প্রস্বেদন
৯। প্রস্বেদন কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১০। শোষণ হলো—
i. ব্যাপন ও অভিস্রবণের যৌথ ফল
ii. অভিস্রবণ ও প্রস্বেদনের যৌথ ফল
iii. ব্যাপন ও প্রস্বেদনের যৌথ ফল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখল। সন্ধ্যাবেলা সে লক্ষ করল, ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ করল।
১১। উদ্দীপকে বিশেষ প্রক্রিয়াটি কী?
ক. ব্যাপন খ. শ্বসন গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
১২। উল্লিখিত প্রক্রিয়ায়—
i. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে
ii. উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়
iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বনডাই-অক্সাইড গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। দ্রাব যাতে দ্রবীভূত হয় তাকে কী বলে?
ক. দ্রাব খ. দ্রাবক গ. দ্রবণ ঘ. ভেদ্য পর্দা
১৪। উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?
ক. ব্যাপন খ. অভিস্রবণ গ. শ্বসন ঘ. প্রস্ব্বেদন
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
অর্পা মশা তাড়ানোর জন্য এরোসল স্প্রে করল। দরজা খোলা থাকায় পাশের রুমে তার মা এরোসলের গন্ধ পেল।
১৫। উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি কী?
ক. ইমবাইবিশন খ. অভিস্রবণ
গ. ব্যাপন ঘ. প্রস্বেদন
১৬। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ মাটি থেকে—
i. পানি শোষণ করে
ii. খনিজ লবণ শোষণ করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৩
৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা