
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১৭। প্রস্বেদনের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে
ii. কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়
iii. পাতার আর্দ্রতা বজায় রাখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের—
i. ঊর্ধ্বমুখী পরিবহন হয়
ii. নিম্নমুখী পরিবহন হয়
iii. সমান্তরাল পরিবহন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ ii গ. i ও iii ঘ. ii ও iii
# বাবুল দুপুরের খাবার খাচ্ছিল। হঠাত্ টেবিলে রাখা পানির গ্লাসে তরকারির ঝোল পড়ে পানিতে ছড়িয়ে পড়ল
১৯। কোন প্রক্রিয়ায় এটি ঘটল?
ক. শোষণ খ. প্রস্বেদন গ. অভিস্রবণ ঘ. ব্যাপন
২০। ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদদেহে রসের—
i. ঊর্ধ্বমুখী পরিবহন হয়
ii. নিম্নমুখী পরিবহন হয় iii. পরিবহন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ i ও iii.
অধ্যায়-৪
১। প্রজনন প্রধানত কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২। পর্ণকান্ড কোনটি?
ক. শতমূলী খ. পাথরকুচি
গ. ফণিমনসা ঘ. চুপড়ি আলু
৩। স্টোলনের মাধ্যমে কোনটি প্রজনন হয়?
ক. মিষ্টি আলু খ. কচুরিপানা
গ. পাথরকুচি ঘ. পুদিনা
৪। আলুর প্রজনন হয় কোনটির মাধ্যমে?
ক. টিউবার খ. রাইজোম গ. স্টোলন ঘ. কন্দ
৫। একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬। কোনটিতে পরপরাগায়ন ঘটে?
ক. সরিষা খ. শিমুল গ. ধুতরা ঘ. কুমড়া
৭। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো—
i. ফুল বড় হয় ii. ফুল মধুগ্রন্থিহীন
iii. গর্ভমুণ্ড আঠালো হয়
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। কোনটি পতঙ্গপরাগী ফুল?
ক. পাতা শ্যাওলা খ. জবা গ. ধান ঘ. কচু
৯। কোনটি নীরস ফল?
ক. আম খ. কলা গ. জাম ঘ. শিম
১০। কোনটি যৌগিক ফল?
ক. চম্পা খ. নয়নতারা গ. আনারস ঘ. আকন্দ
১১। কোনটি গুচ্ছ ফল?
ক. চম্পা খ. জাম গ. কাঁঠাল ঘ. আনারস
১২। কোনটিতে মৃদগত অঙ্কুরোদগম হয়?
ক. ছোলা খ. কুমড়া গ. তেঁতুল ঘ. রেড়ি
১৩। অঙ্কুরোদগম কয় ধরনের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৩
১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. খ।
অধ্যায়-৪
১. ক ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা