
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
৬। একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৭। স্নায়ুতাড়না পরিবহনের মাধ্যম কোনটি?
ক. মেরুরজ্জু খ. গুরুমস্তিষ্ক
গ. লঘুমস্তিষ্ক ঘ. সাইন্যাপস
৮। কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র?
ক. পনস খ. মেডুলা গ. মস্তিষ্ক ঘ. প্রান্তীয় রজ্জু
৯। কোনটি মস্তিষ্কের বোটাস্বরূপ?
ক. পনস খ. সেরিব্রাম গ. শ্বেত পদার্থ ঘ. মেডুলা
১০। আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক. চর্ম খ. বৃক্ক গ. যকৃত্ ঘ. ফুসফুস
১১। শাখা কলমে মূল সৃষ্টি করে—
i. অক্সিন ii. জিবরেলিন iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। প্রতিবর্ত চক্রের কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
১৩। নিঃশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ কার্বনডাই-অক্সাইড থাকে?
ক. ২ ভাগ খ. ৪ ভাগ গ. ৬ ভাগ ঘ. ৮ ভাগ
১৪। নাইট্রোজেনঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে?
ক. বৃক্ক খ. ত্বক গ. নাক ঘ. পায়ু
১৫। কোনটি হরমোন বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে?
ক. অক্সিন খ. জিব্বেরেলিন
গ. সাইটোকাইনিন ঘ. অ্যাবসিসিক এসিড
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
অর্পার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানিপ্ল্যান্ট গাছটি দ্রুত বেড়ে ওঠে এবং এর ডগাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে। অর্পা হাত দিয়ে এগুলোকে কক্ষের ভেতরের দিকে এনে দিলেও এরা আবার জানালার দিকে যেতে থাকে।
১৬। অর্পার গাছটি কী কারণে জানালার দিকে ধাবিত হয়?
ক. বাতাস খ. জলীয়বাষ্প গ. আলো ঘ. তাপ
১৭। অর্পার মানিপ্ল্যান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে—
i. অ্যাবসিসিক এসিড ii. সাইটোকাইনিন
iii. জিব্বেরেলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। রেচন অঙ্গ হলো—
i. ফুসফুস ii. বৃক্ক iii. চর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। মস্তিষ্কের প্রধান অংশ কোনটি?
ক. সেরিব্রাম খ পনস
গ. থ্যালামাস ঘ. হাইপোথ্যালামাস
২০। মস্তিষ্কের কোন অংশ হূদ্স্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে?
ক. সেরিব্রাম খ. সেরিবেলাম গ. পনস ঘ. মেডুলা
২১। ডেনড্রন সৃষ্ট শাখাগুলোকে কী বলে?
ক. কোষদেহ খ. অ্যাক্সন
গ. সিন্যাপস ঘ. ডেনড্রাইট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৫
৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ঘ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা