বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৪
নিচের চিত্র থেকে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও
২১। চিত্রে P অংশটি কী?
ক. ডিম্বাণু খ. প্রতিপাদ কোষ
গ. সেকেন্ডারি নিউক্লিয়াস ঘ. সহকারী কোষ
২২। ভ্রূণ ও সস্য সৃষ্টিতে অংশগ্রহণ করে—
ক. P ও Q খ. P ও R গ. Q ও R ঘ. Q ও S.
২৩। কোনটি মাটির নিচে সমান্তরালভাবে অবস্থান করে?
ক. কন্দ খ. স্টোলন গ. রাইজোম ঘ. অফসেট
২৪। বুলবিলের মাধ্যমে প্রজনন হয় কোনটির?
ক. পাথরকুচি খ. ফণিমনসা
গ. কচুরিপানা ঘ. চুপড়ি আলু
২৫। ফুলের সবচেয়ে বাইরের অংশ কোনটি?
ক. বৃতি খ. দল গ. পুংকেশর ঘ. স্ত্রীকেশর
২৬। ফল ও বীজ উত্পাদনের পূর্বশর্ত কোনটি?
ক. নিষেক খ. পরাগায়ন
গ. পুংগ্যামেট সৃষ্টি ঘ. স্ত্রীগ্যামেট সৃষ্টি।

অধ্যায়-৫
১। কোন হরমোন পাতায় উত্পন্ন হয়?
ক. জিবরেলিন খ. ফ্লোরিজেন
গ. ইথিলিন ঘ. সাইটোকাইনিন
২। আগাছা দমনে কোনটি ব্যবহূত হয়?
ক. অক্সিন খ. জিবরেলিন
গ. সাইটোকাইনিন ঘ. অ্যাবসিসিক এসিড
৩। ইথিলিনের কাজ কী?
ক. ফল পাকানো খ. উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি
গ. ফল ঝরে পড়া রোধ
ঘ. বীজের সুপ্তাবস্থা কাটানো
৪। নিউরনের সাথে কোনটির সম্পর্ক আছে?
ক. স্নায়ুতন্ত্র খ. শ্বসনতন্ত্র
গ. রেচনতন্ত্র ঘ. কঙ্কালতন্ত্র
৫। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. শুক্রাণু খ. নিউরন গ. অ্যাক্সন ঘ. পেশিকোষ
৬। একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৭। স্নায়ুতাড়না পরিবহনের মাধ্যম কোনটি?
ক. মেরুরজ্জু খ. গুরুমস্তিষ্ক
গ. লঘুমস্তিষ্ক ঘ. সাইন্যাপস
৮। কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র?
ক. পনস খ. মেডুলা গ. মস্তিষ্ক ঘ. প্রান্তীয় রজ্জু
৯। কোনটি মস্তিষ্কের বোটাস্বরূপ?
ক. পনস খ. সেরিব্রাম গ. শ্বেত পদার্থ ঘ. মেডুলা
১০। আমাদের দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক. চর্ম খ. বৃক্ক গ. যকৃত্ ঘ. ফুসফুস
১১। শাখা কলমে মূল সৃষ্টি করে—
i. অক্সিন ii. জিবরেলিন iii. ইথিলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii. খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২। প্রতিবর্ত চক্রের কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
অধ্যায়-৪
২১. খ ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ।
অধ্যায়-৫
১. খ ২. ক ৩. ক ৪. ক ৫. খ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. ঘ।