
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায় ৭
১। ওজনের এসআই একক কী?
ক. গ্রাম খ. পাউন্ড
গ. নিউটন ঘ. কিলোগ্রাম
২। কোন বস্তুতে মোট পদার্থের পরিমাণকে কী বলে?
ক. ভর খ. ওজন
গ. ত্বরণ ঘ. অভিকর্ষজ ত্বরণ
৩। ভূপৃষ্ঠে তোমার ভর ৪৮ কেজি হলে ভূকেন্দ্রে তোমার ভর কত হবে?
ক. শূন্য খ. ৪.৮৯ কেজি
গ. ৪৮ কেজি ঘ. ৪৭০.৪ কেজি
৪. সূর্যের মহাকর্ষ বল পৃথিবীর আকর্ষণ বলের প্রায় কত গুণ বেশি
ক. ৪ গুণ খ. ২৮ গুণ
গ. ৮১ গুণ ঘ. ১০০ গুণ
৫। স্প্রিং নিক্তি দিয়ে বস্তুর কী মাপা যায়?
ক. ভর খ. ওজন গ. আয়তন ঘ. পুরুত্ব
৬. আকর্ষণ বল নির্ভর করে—
i. বস্তু দুটির ভরের ওপর
ii. বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. বস্তু দুটির গঠনগত উপাদানের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। সূর্যের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় কত গুণ বড়?
ক. ৪ গুণ খ. ২৮ গুণ গ. ৮১ গুণ ঘ. ১১০ গুণ
৮। বস্তুর ভর স্থান ভেদে—
i. কমতে থাকে ii. বাড়তে থাকে
iii. অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii
৯। ভূপৃষ্ঠ হতে ওপরে উঠলে বস্তুর ওজনের কী পরিবর্তন ঘটে?
ক. শূন্য হয় খ. একই থাকে গ. বাড়ে ঘ. কমে
১০। পৃথিবীতে তোমার ওজন ৪৮ নিউটন হলে চাঁদে তোমার ওজন কত হবে?
ক. ৬ নিউটন খ. ৭ নিউটন
গ. ৮ নিউটন ঘ. ৯ নিউটন
১১। ‘g’-এর মান কোথায় সবচেয়ে বেশি?
ক. পাহাড়ের চূড়ায় খ. বিষুবীয় অঞ্চলে
গ. মেরু অঞ্চলে ঘ. ভূকেন্দ্রে
১২। নিউটন মহাকর্ষ আবিষ্কার করেন কত সালে?
ক. ১৫৬৫ সালে খ. ১৬৬৫ সালে
গ. ১৭৬৫ সালে ঘ. ১৮৬৫ সালে
১৩। অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে বলা যায়—
i. একে g দ্বারা প্রকাশ করা হয়
ii. ভূপৃষ্ঠে এর গড় মান ৯.৮ মি/সে২
iii. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গিনি ও পালক পরীক্ষাটি কে করেন?
ক. আর্কিমিডিস খ. গ্যালিলিও
গ. জন ডালটন ঘ. আইজাক নিউটন
১৫. অভিকর্ষজ ত্বরণের প্রভাব—
ক. ভারী বস্তুর ওপর কম
খ. হালকা বস্তুর ওপর বেশি
গ. উভয় বস্তুর ওপর সমান
ঘ. কোনো বস্তুর ওপরই নেই।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৭
১. গ ২. ক ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ঘ ১৫. গ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা