বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায় ৭
# নিচের চিত্রটি লক্ষ করো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

১৬। B বস্তুটির ওজন কত?
ক. ৬ নিউটন খ. ৯.৮ নিউটন
গ. ১৫.৮ নিউটন ঘ. ৫৮.৮ নিউটন
১৭। A ও B বস্তু দুটির ওজনের পার্থক্য কত?
ক. ৩.৯২ নিউটন খ. ৫৪.৮৮ নিউটন
গ. ৫৮.৮ নিউটন ঘ. ৬২.৭২ নিউটন।
১৮। গাছ থেকে পাকা ফল মাটিতে পড়ার কারণ কী?
ক. ভর খ. বেগ গ. শক্তি ঘ. অভিকর্ষ বল
১৯। পৃথিবীতে কোনো বস্তুর ভর ৬০ কেজি চাঁদে এর ওজন কত?
ক. ৯.৮ নিউটন খ. ৯৮ নিউটন
গ. ৫৮৮ নিউটন ঘ. ৯৮০ নিউটন
২০। সূর্য, কোনো গ্রহ বা উপগ্রহের মহাকর্ষ বল নির্ভর করবে—
i. ভরের ওপর ii. দূরত্বের ওপর
iii. ব্যাসার্ধের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। মহাকর্ষ বল কে আবিষ্কার করেন?
ক. আইজাক নিউটন খ. গ্যালিলিও
গ. টাইকো ব্রাহে ঘ. জেহাননেস কেপলার
২২। পৃথিবীর ভরের চেয়ে সূর্যের ভর প্রায় কত গুণ বেশি?
ক. ১,৩০,০০০ গুণ খ. ২,৩০,০০০ গুণ
গ. ৩,৩০,০০০ গুণ ঘ. ৪,৩০,০০০ গুণ
২৩। বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কেমন?
ক. সবচেয়ে কম খ. বেশি গ. মধ্যম ঘ. একটুও নয়
২৪। বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত মিটার হারে বৃদ্ধি পায়?
ক. ৯.৬ মিটার খ. ৯.৭ মিটার
গ. ৯.৮ মিটার ঘ. ৯.৯ মিটার
২৫। কে সর্বপ্রথম সূর্যের চারদিকে গ্রহের আবর্তন সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন?
ক. নিউটন খ. কেপলার
গ. গ্যালিলিও ঘ. টাইকো ব্রাহে
২৬। ভরের আন্তর্জাতিক একক কোনটি?
ক. কিলোগ্রাম খ. গ্রাম গ. মেট্রিক টন ঘ. লিটার
২৭। বল প্রযুক্ত হলে কোনো বস্তুর বেগ কী হয়?
ক. কমে যায় খ. সমান থাকে
গ. বৃদ্ধি পায় ঘ. শূন্য হয়
২৮। বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক?
ক. অবস্থানের পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয়
খ. বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলই ভর
গ. বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই ভর
ঘ. ভরের একক নিউটন।
অধ্যায়-৮
১। প্রশমন বিক্রিয়ায় কী উত্পন্ন হয়?
ক. লবণ ও পানি খ. অ্যাসিড ও পানি
গ. অ্যাসিড ও লবণ ঘ. ক্ষার ও লবণ
২। নিচের কোনটি সংযোজন বিক্রিয়ার অন্তর্ভুক্ত?
ক. বিশ্লেষণ খ. সংশ্লেষণ গ. প্রশমন ঘ. দহন
৩। পদার্থের পরিবর্তন কত প্রকার?
ক. ৪ খ. ৩ গ. ২ ঘ. ১
৪। ভৌত পরিবর্তনের ক্ষেত্রে—
i. পরিবর্তনটি অস্থায়ী
ii. পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না
iii. কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। নাইট্রিক অ্যাসিডের কোন অংশটি ঋণাত্মক?
ক. H খ. N গ. O3 ঘ. NO3
৬। C+O2CO2 বিক্রিয়াটিতে কোনটি প্রয়োজন?
ক. অগ্নিসংযোগ খ. তড়িত্প্রবাহ
গ. সূর্যালোক ঘ. উত্তাপ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৭
১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. গ ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. গ।
অধ্যায়-৮
১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ক।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা