বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.


বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১০
১৫। খাবার সোডার সংকেত কোনটি?
ক. NaHCO3 খ. Na2SO4
গ. Na2CO3 ঘ. NaCl
১৬। কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কী?
ক. সোডিয়াম ক্লোরাইড খ. সোডিয়াম স্টিয়ারেট
গ. সোডিয়াম কার্বনেট ঘ. কপার সালফেট
১৭। কোনটি লবণ?
ক. ZnSO4 খ. Ca(OH)2 গ. NaOH ঘ. KOH
১৮। অ্যাসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে—
i. পটাশিয়াম ii. ক্যালসিয়াম iii. ফসফরাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। সালফিউরিক অ্যাসিডের অণুতে কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২০। অ্যাসিড নীল লিটমাসকে—
ক. বর্ণহীন করে খ. হলুদ করে
গ. লাল করে ঘ. গোলাপি করে।

অধ্যায়-১১
১। প্রতিসরিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উত্পন্ন করে তাকে কী বলে?
ক. অভিলম্ব খ. সংকট কোণ
গ. আপতন কোণ ঘ. প্রতিসরণ কোণ
২। আলোক রশ্মি লম্বভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে আপতন কোণ কত হয়?
ক. ০হ্ন খ. ৩০হ্ন গ. ৪৫হ্ন ঘ. ৬০হ্ন
৩। প্রতিসরণের ফলে যে আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তাকে কী বলে?
ক. আপতিত রশ্মি খ. আপতন কোণ
গ. প্রতিসরিত রশ্মি ঘ. প্রতিসরণ কোণ
৪। আপতিত রশ্মি বিভেদ তলে যে বিন্দুতে পতিত হয় তাকে কী বলে?
ক. আপতন কোণ খ. আপতন বিন্দু
গ. প্রতিসরিত রশ্মি ঘ. প্রতিসরণ কোণ
৫। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে—
i. আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে
ii. আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে
iii. ঘন মাধ্যমে আপতন কোণ মাধ্যমদ্বয়ের সংকট কোণ থেকে বড় হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। পানি হতে বায়ুতে আলোক রশ্মি ৪৬হ্ন কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ ৯০হ্ন হয়। এই দুই মাধ্যমের জন্য সংকট কোণ কত?
ক. ৯০হ্ন খ. ৪৬হ্ন গ. ৪৫হ্ন ঘ. ০হ্ন
৭। শ্বেতমণ্ডলের সামনের অংশকে কী বলে?
ক. মণি খ. কর্নিয়া গ. আইরিস ঘ. কোরয়েড
৮। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উত্পন্ন করে তাকে কী বলে?
ক. আপতন কোণ খ. আপতিত রশ্মি
গ. প্রতিসরণ কোণ ঘ. প্রতিসরিত রশ্মি
৯। আলোর প্রতিসরণের নীতি কাজে লাগানো হয়—
i. ক্যামেরা তৈরিতে ii. প্রজেক্টর তৈরিতে
iii. অণুবীক্ষণ যন্ত্র তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। হীরকের সংকট কোণ ২৪হ্ন হলে প্রতিসরণ কোণের মান কত?
ক. ২৪হ্ন খ. ৪৫হ্ন গ. ৬০হ্ন ঘ. ৯হ্ন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১০
১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ।
অধ্যায়-১১
১. ঘ ২. ক ৩. গ ৪. খ ৫. গ ৬. খ ৭. খ ৮. ক ৯. ঘ ১০. ঘ।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা