বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১২
৭। মহাবিশ্বে আলোর তীব্রতা অনুসারে নক্ষত্রগুলোর যে শ্রেণিবিভাগ করা হয়েছে তা হলো—
ক. সবুজ, লাল, নীল খ. লাল, নীল, সবুজ
গ. নীল, সবুজ, লাল ঘ. লাল, নীল, হলুদ
৮। স্টিফেন হকিং একজন—
ক. পদার্থবিজ্ঞানী খ. চিকিত্সাবিজ্ঞানী
গ. জীববিজ্ঞানী ঘ. প্রকৌশলী
৯। ছোট নক্ষত্রের রং কেমন?
ক. লাল খ. সবুজ গ. হলুদ ঘ. নীল
১০। কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
ক. মঙ্গল খ. বুধ গ. শনি ঘ. বৃহস্পতি
১১। ভ্রমণসঙ্গীর পারিভাষিক শব্দ কোনটি?
ক. স্পুটনিক খ. এক্সপ্লোরার
গ. ইনটেলসেট ঘ. স্টক
১২। প্রথম মহিলা মহাকাশচারী কে?
ক. কল্পনা চাওলা খ. মাদার তেরেসা
গ. ইউরি গ্যাগরিন ঘ. ভেলেনটিনা তেরেসকোভা
১৩। রিলে স্টেশনের কাজে ব্যবহূত উপগ্রহ কোনটি?
ক. যোগাযোগ উপগ্রহ খ. আবহাওয়া উপগ্রহ
গ. নৌপরিবহন উপগ্রহ ঘ. সামরিক উপগ্রহ
১৪। মাটি, পানি ও বায়ুদূষণ নির্ণয়ে কোন উপগ্রহ ব্যবহার করা হয়?
ক. আবহাওয়া উপগ্রহ খ. যোগাযোগ উপগ্রহ
গ. সামরিক উপগ্রহ
ঘ. পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ
১৫। যোগাযোগ উপগ্রহ ব্যবহূত হয়—
i. আবহাওয়া পূর্বাভাস জানতে
ii. টেলিভিশনে খেলা দেখতে
iii. টেলিফোনে কথা বলতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬। বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ?
ক. ১৩টি খ. ২৭টি গ. ৩৪টি ঘ. ৬৩টি
১৭। গ্যালাক্সি হলো—
i. গ্রহ, নক্ষত্রের মধ্যে অবস্থিত খালি জায়গা
ii. নক্ষত্রকে কেন্দ্র করে পরিভ্রমণকারী জ্যোতিষ্ক
iii. মহাবিশ্বের কোনো স্থানে অগণিত গ্রহ নক্ষত্রসহ ঘনীভূত পদার্থের বিশাল সমাবেশ
নিচের কোনটি সঠিক?
ক. ii. খ. iii গ. i ও ii ঘ. i ও iii
১৮। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য হলো—
i. গ্রহের আলো আছে, নক্ষত্রের আলো নেই
ii. গ্রহের আলো নেই, নক্ষত্রের আলো আছে
iii. গ্রহের উপগ্রহ আছে, নক্ষত্রের উপগ্রহ নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কোনটি প্রয়োজন?
ক. মহাকর্ষ বল খ. সবল বল
গ. কেন্দ্রমুখী বল ঘ. কেন্দ্রবিমুখী বল
২০। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে—
i. প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয়
ii. উচ্চতা বেশি হলে দ্রুত বেশি হয়
iii. উচ্চতা বেশি হলে প্রদক্ষিণ করতে সময় বেশি লাগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। অতি বৃহত্ নক্ষত্রের রং কেমন?
ক. হলুদ খ. সবুজ গ. নীল ঘ. লাল
২২। মাঝারি নক্ষত্রের রং কেমন?
ক. লাল খ. নীল গ. সবুজ ঘ. হলুদ।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১২
৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. ঘ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা