বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
১৩। নিঃশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ কার্বনডাই-অক্সাইড থাকে?
ক. ২ ভাগ খ. ৪ ভাগ গ. ৬ ভাগ ঘ. ৮ ভাগ
১৪। নাইট্রোজেনঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে?
ক. বৃক্ক খ. ত্বক গ. নাক ঘ. পায়ু
১৫। কোন হরমোন বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে?
ক. অক্সিন খ. জিবরেলিন
গ. সাইটোকাইনিন ঘ. অ্যাবসিসিক এসিড

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
অর্পার কক্ষে জানালার কাছে টবের মধ্যে লাগানো মানিপ্ল্যান্ট গাছটি দ্রুত বাড়ায় এর ডগাগুলো জানালার দিকে অগ্রসর হতে থাকে। অর্পা হাত দিয়ে এগুলোকে কক্ষের ভেতরের দিকে এনে দিলেও এরা জানালার দিকে ধাবিত হয়।
১৬। অর্পার গাছটি কোনটির জন্য জানালার দিকে ধাবিত হয়?
ক. বাতাস খ. জলীয়বাষ্প গ. আলো ঘ. তাপ
১৭। অর্পার মানিপ্ল্যান্ট গাছটির বৃদ্ধিতে সাহায্য করে—
i. অ্যাবসিসিক এসিড ii. সাইটোকাইনিন
iii. জিবরেলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। রেচন অঙ্গ হলো—
i. ফুসফুস ii. বৃক্ক iii. চর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। মস্তিষ্কের প্রধান অংশ কোনটি?
ক. সেরিব্রাম খ পনস
গ. থ্যালামাস ঘ. হাইপোথ্যালামাস
২০। মস্তিষ্কের কোন অংশ হূদ্স্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে?
ক. সেরিব্রাম খ. সেরিবেলাম গ. পনস ঘ. মেডুলা
২১। ডেনড্রন সৃষ্ট শাখাগুলোকে কী বলে?
ক. কোষদেহ খ. অ্যাক্সন
গ. সিন্যাপস ঘ. ডেনড্রাইট
২২. তাপ সংরক্ষণ ও চলন মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে?
ক. সেরিব্রাম খ. থ্যালামাস
গ. পনস ঘ. সেরিবেলাম
২৩। কোন অংশটি মস্তিষ্ককে মেরুরজ্জুর সাথে সংযোজিত করে?
ক. থ্যালামাস খ. সেরিবেলাম গ. মেডুলা ঘ. পনস
২৪। কোনটিকে মূত্র তৈরির কারখানা বলা হয়?
ক. ত্বক খ. বৃক্ক গ. যকৃত ঘ. ফুসফুস।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
অধ্যায়-৫
১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. খ।

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা