
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১৩
২০। পুষ্টি উপাদান—
i. কর্মবিমুখ করে তোলে ii. মেধা ও বুদ্ধি বাড়ায়
iii. শক্তি ও বৃদ্ধি নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আমিষের অভাবজনিত রোগ হলো—
i. মেরাসমাস ii. রাতকানা iii. কোয়াশিয়রকর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সান্তার বয়স তিন বছর। তার প্রায়ই ডায়রিয়া হয় এবং শরীরে পানি আসে। স্বাস্থ্যও খুব দুর্বল।
২২। সান্তা কী রোগে ভুগছে?
ক. রিকেটস খ. কিটোসিস
গ. মেরাসমাস ঘ. কোয়াশিয়রকর
২৩। যে খাদ্যগুলোর অভাবে সান্তার এ রোগ হয়েছে, তা হলো—
i. মাছ, মাংস ডিম ii. লিচু, আম, আনারস
iii. মসুর, চিনাবাদাম, ছোলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
অধ্যায়-১৪
১। কোনটি সর্বভুক?
ক. বাঘ খ. কুমির গ. বানর ঘ. সাপ
২। কোনটি প্রথম স্তরের খাদক?
ক. বক খ. বাঘ গ. শামুক ঘ. ফাইটোপ্ল্যাঙ্কটন
৩। কোনটি উত্পাদক?
ক. শৈবাল খ. ছত্রাক গ. ভাইরাস ঘ. ব্যাকটেরিয়া
৪। উদ্ভিদভোজী প্রাণীদের কী বলা হয়?
ক. বিয়োজক খ. প্রথম স্তরের খাদক
গ. দ্বিতীয় স্তরের খাদক ঘ. তৃতীয় স্তরের খাদক
৫। বাস্তুসংস্থানে সজীব উপাদান কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬। কোনটি জৈব উপাদান?
ক. নাইট্রোজেন খ. হাইড্রোজেন
গ. কার্বন ঘ. হিউমাস
৭। কোনটি দ্বিতীয় স্তরের খাদক?
ক. পাখি খ. মুরগি গ. হরিণ ঘ. সারস
৮। প্রাকৃতিক পরিবেশে কত ধরনের বাস্তুতন্ত্র আছে?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৯। কোন খাদ্যশৃঙ্খলে বেশি শক্তি ব্যয় হয়?
ক. ঘাসগরুমানুষ
খ. শস্যইঁদুরসাপইগল
গ. ঘাসফড়িংব্যাঙসাপময়ূর
ঘ. গমছাগলমানুষ
১০। সঠিক খাদ্যশৃঙ্খল হলো—
i. ঘাসফড়িং টিকটিকিইগল
ii. শস্যখরগোসইঁদুর
iii. ঘাসখরগোশইগল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
(শেষ)
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-১৩
২০. গ ২১. খ ২২. ঘ ২৩. খ।
অধ্যায়-১৪
১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ
৮. ক ৯. গ ১০. খ।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা