
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৫
২৫। স্নায়ুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
২৬। সিডরন প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
২৭। গুরুমস্তিষ্ক ও পনসের মাঝখানে অবস্থান করে—
i. সেরিব্রাম ii. মধ্যমস্তিষ্ক iii. লঘুমস্তিষ্ক
নিচের কোনটি সঠিক?
ক. ii. খ. iii গ. i ও ii ঘ. i ও iii.
অধ্যায়-৬
১। কে সর্বপ্রথম পরমাণু নামকরণ করেন?
ক. ডাল্টন খ. বার্জেলিয়াস
গ. ডেমোক্রিটাস
ঘ. রাদারফোর্ড
২। আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?
ক. জন ডাল্টন খ. অ্যারিস্টটল
গ. চ্যাডউইক ঘ. বোর
৩। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
ক. ২ খ. ৮ গ. ১৮ ঘ. ৩২
৪। রাদারফোর্ডের পরমাণু পরীক্ষা থেকে সিদ্ধান্ত নেওয়া যায়—
i. পরমাণু অবিভাজ্য
ii. পরমাণুকে ভাঙা যায়
iii. পরমাণুর বেশির ভাগ অংশই ফাঁকা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
# নিচের অংশটুকু পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কোনো মৌলের একটি পরমাণুতে ১০টি ইলেকট্রন ও ৮টি নিউট্রন রয়েছে।
৫। পরমাণুটির ভর সংখ্যা কত?
ক. ১০ খ. ১৬ গ. ১৮ ঘ. ২৬
৬। উদ্দীপকের মৌলটি কী?
ক. নিয়ন খ. সালফার
গ. সোডিয়াম ঘ. ম্যাগনেশিয়াম
৭। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
ক. ১ খ, ২ গ. ৩ ঘ. ৪
৮। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
ক. ৪ খ. ৬ গ. ৮ ঘ. ১০
৯। ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা কত?
ক. ১৭ খ. ১৮ গ. ২৫ ঘ. ৩৫
১০। কার্বনের কয়টি আইসোটোপ আছে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১১। ডাক্তারি যন্ত্রপাতিতে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের কারণ কী?
ক. চকচকে করা খ. গুণগত মান বৃদ্ধি
গ. সূক্ষ্মভাবে কাজ করা
ঘ. জীবাণু মুক্ত করা
১২। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক. ২, ৬ খ. ২, ৭
গ. ২, ৮ ঘ. ২, ৯
১৩। কোন মৌলটি স্থিতিশীল?
ক. কার্বন খ. সোডিয়াম
গ. হিলিয়াম ঘ. হাইড্রোজেন
১৪। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক. ২, ৮, ১ খ. ২, ৮, ২
গ. ২, ৮, ৩ ঘ. ২, ৭, ১।
সঠিক উত্তর
অধ্যায়-৫
২৫. খ ২৬. ঘ ২৭. ক।
অধ্যায়-৬
১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ক।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা