বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৬ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৬
P ও Q উভয় মৌলের প্রোটন সংখ্যা ৮, কিন্তু ভরসংখ্যা যথাক্রমে ১৬ ও ১৭। আবার R মৌলের প্রোটন সংখ্যা ৯, কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল ১৭।
ক. নিষ্ক্রিয় পরমাণু কী?
খ. অক্সিজেনের পারমণাবিক সংখ্যা ৮ বলতে কী বোঝায়?
গ. P ও Q মৌলের ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো।
ঘ. P ও Q পরস্পর আইসোটোপ, কিন্তু Q ও R পরস্পর আইসোটোপ নয়—বিশ্লেষণ করো।

উত্তর-ক: কোনো পরমাণুর শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, সেই কক্ষপথে যদি ততগুলো ইলেকট্রন থাকে, তাহলে ওই পরমাণুকে নিষ্ক্রিয় পরমাণু বলে।
উত্তর-খ: কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যার সাহায্যে মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যাও জানা যায়। তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে বোঝায় অক্সিজেন পরমাণুতে ৮টি প্রোটন ও ৮টি ইলেকট্রন আছে।
উত্তর-গ: কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা = প্রোটন সংখ্যা
আবার, নিউট্রন সংখ্যা = ভরসংখ্যা - প্রোটন সংখ্যা
এখানে,
P মৌলের প্রোটন সংখ্যা = ৮
P মৌলের ভরসংখ্যা = ১৬
 P মৌলের ইলেকট্রন সংখ্যা = ৮
এবং P মৌলের নিউট্রন সংখ্যা = ১৬ - ৮
= ৮
আবার,
Q মৌলের প্রোটন সংখ্যা = ৮
Q মৌলের ভরসংখ্যা = ১৭
 Q মৌলের ইলেকট্রন সংখ্যা = ৮
এবং Q মৌলের নিউট্রন সংখ্যা = ১৭ - ৮
= ৯
উত্তর-ঘ: কোনো মৌলের ভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। অর্থাত্, আইসোটোপগুলো একই মৌলের পরমাণু। তাই আইসোটোপগুলোর পারমাণবিক সংখ্যা, তথা প্রোটন সংখ্যা একই হয়, তবে ভরসংখ্যা ভিন্ন হয়। উদ্দীপক থেকে দেখা যায়, P ও Q উভয় মৌলের পারমাণবিক সংখ্যা, তথা প্রোটন সংখ্যা হলো ৮ এবং ভরসংখ্যা যথাক্রমে ১৬ ও ১৭। তাই P ও Q পরস্পরের আইসোটোপ। অন্যদিকে, Q ও P মৌলের ভরসংখ্যা ১৭ অর্থাত্ একই, কিন্তু এদের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা এক নয়। তাই Q ও P মৌল পরস্পরের আইসোটোপ নয়।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা