সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

ক. অভিকর্ষ কী?
খ. সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় কষ্ট হলেও নিচে নামার সময় কষ্ট হয় না কেন?
গ. বস্তু দুটির ওজনের পার্থক্য নির্ণয় করো।
ঘ. বস্তু দুটির মধ্যে কোনটি আগে পড়বে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ক
অভিকর্ষ: পৃথিবীর সঙ্গে অন্য কোনো বস্তুর আকর্ষণ বলকে অভিকর্ষ বলে।
উত্তর: খ
অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে।
সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় আমরা অভিকর্ষ বলের বিপরীতে কাজ করি। ফলে আমাদের কষ্ট হয়। কিন্তু নিচে নামার সময় অভিকর্ষ বলের দিকে কাজ করি, অর্থাত্ নিচে নামার সময় অভিকর্ষ বল আমাদের সাহায্য করে। ফলে এ সময় কষ্ট হয় না।
উত্তর: গ
দেওয়া আছে,
১ম বস্তুর ভর = ৩০০ গ্রাম
= ৩০০ কি. গ্রা.
১০০০
= ০.৩ কি. গ্রা.
২য় বস্তুর ভর = ৪.৫ কি. গ্রা.
অভিকর্ষজ ত্বরণ = ৯.৮ মি/সে২
আমরা জানি,
ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ
১ম বস্তুর ওজন
= ১ম বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ
= (০.৩ × ৯.৮) নিউটন
= ২.৯৪ নিউটন
এবং ২য় বস্তুর ওজন
= ২য় বস্তুর ভর × অভিকর্ষজ ত্বরণ
= (৪.৫ × ৯.৮) নিউটন
= ৪৪.১ নিউটন
বস্তু দুটির ওজনের পার্থক্য
= (৪৪.১ - ২.৯৪) নিউটন
= ৪১.১৬ নিউটন (উত্তর)
উত্তর: ঘ
বস্তু দুটির মধ্যে ৪.৫ কি. গ্রা. ভরের বস্তুটি আগে পড়বে। ওপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে।
একই উচ্চতা থেকে একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তুকে একই সঙ্গে ছেড়ে দিলে সাধারণত ভারী বস্তুটি আগে ও হালকা বস্তুটি পরে মাটিতে পড়ে। এর মূল কারণ বায়ুর ঊর্ধ্বচাপ ও ঘর্ষণের বাধা। এ জন্য বায়ুর বাধা ঠেলে আসতে হালকা বস্তুর একটু বেশি সময় লাগে।
তাই ৩০০ গ্রাম এবং ৪.৫ কি. গ্রা. বস্তু দুটির মধ্যে ৪.৫ কি. গ্রা. বস্তুটির ভর বেশি হওয়ায় তা আগে পড়বে।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা