বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৮
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

i) 2H2O  2H2 + O2
ii) Zn + H2SO4  ZnSO4 + H2

ক. তড়িত্ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে?
খ. প্রশমন বিক্রিয়া বলতে কী বোঝায়?
গ. (ii) নম্বর বিক্রিয়াটি কী ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. (i) নম্বর বিক্রিয়াটি কি বিয়োজন ও বিশ্লেষণ উভয় ধরনের? মতামত দাও।
উত্তর-ক
যেসব পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় বিদ্যুত্ পরিবহন করে, তাদের তড়িত্ বিশ্লেষ্য পদার্থ বলে।
উত্তর-খ
যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অ্যাসিড ও একটি ক্ষারকের সংযোগে লবণ ও পানি উত্পন্ন করে, তাকে প্রশমন বিক্রিয়া বলে। যেমন: হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়াম অক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড ও পানি উত্পন্ন করে। বিক্রিয়া: 2HCl + MgO  MgCl2 + H2O
উত্তর-গ
(ii) নম্বর বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া। সংজ্ঞা অনুসারে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য যৌগের অণুর এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই তার স্থান দখল করে নতুন যৌগ উত্পন্ন করে, সেই বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে।
(ii) নম্বর বিক্রিয়ায় Zn মৌল সালফিউরিক অ্যাসিড থেকে H2 সরিয়ে নিজেই তার স্থান দখল করে নতুন যৌগ জিংক সালফেট উত্পন্ন করেছে। অর্থাত্ জিংক সালফিউরিক অ্যাসিড থেকে H2কে প্রতিস্থাপন করে H2কে মুক্ত করে দেয়। সুতরাং (ii) নম্বর বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া।
উত্তর-ঘ
(i) নম্বর বিক্রিয়াটি হলো 2H2O  2H2 + O2
বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা থেকে আমরা জানি, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌলে বা যৌগে পরিণত হয়, তাকে বিয়োজন বিক্রিয়া বলে। আবার যে বিয়োজন বিক্রিয়ায় একটি যৌগিক পদার্থ ভেঙে দুই বা ততোধিক মৌলে পরিণত হয়, তাকে বিশ্লেষণ বিক্রিয়া বলে। (i) নম্বর বিক্রিয়াটিতে পানি বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন ও অক্সিজেনে পরিণত হয়। সুতরাং এটি বিয়োজন বিক্রিয়া। তবে এই বিক্রিয়ায় যৌগিক পদার্থটি ভেঙে দুটি মৌলিক পদার্থ—অক্সিজেন ও হাইড্রোজেন উত্পন্ন করে। তাই এটি বিশ্লেষণ বিক্রিয়া। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে (i) নম্বর বিক্রিয়াটি বিয়োজন ও বিশ্লেষণ উভয় ধরনের।
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা