বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৮ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৮
(i) 2HCl + MgO  MgCl2 + H2O
(ii) 2H2 + O2  2H2O

ক. রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?
খ. লাইম ওয়াটার বলতে কী বোঝায়?
গ. (i) নম্বর বিক্রিয়াটি কী ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. (ii) নম্বর বিক্রিয়াটি কি সংযোজন ও সংশ্লেষণ উভয় ধরনের? মতামত দাও।

উত্তর-ক
যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, সাধারণভাবে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে।
উত্তর-খ
চুনে পানি যোগ করার ফলে চুন ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উত্পন্ন হয়।
CaO + H2O  Ca(OH)2
চুন পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
উত্পন্ন Ca(OH)2 কুইক লাইম নামে পরিচিত। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপশক্তি উত্পন্ন হয়, যার ফলে পানি ফুটতে থাকে। কুইক লাইম বা Ca(OH)2 পানিতে খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয়। আর পানিতে Ca(OH)2-এর সম্পৃক্ত দ্রবণকেই চুনের পানি বা লাইম ওয়াটার বলে।

উত্তর-গ
(i) নম্বর বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া। এ বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের সংযোগে লবণ ও পানি উত্পন্ন হয়। (i) নম্বর বিক্রিয়াটিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl), ক্ষারক ম্যাগনেশিয়াম অক্সাইডের (Mgo) সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড (MgCl2) নামক লবণ ও পানি উত্পন্ন করে। সুতরাং, এটি প্রশমন বিক্রিয়া।

উত্তর-ঘ
(ii) নম্বর বিক্রিয়াটি হলো 2H2 + O2  2H2O বিক্রিয়াটিতে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি উত্পন্ন করে। যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটিমাত্র যৌগ উত্পন্ন করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। আর যে সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটিমাত্র যৌগ উত্পন্ন করে তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। বিক্রিয়াটিতে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পানি উত্পন্ন করে। কাজেই এটি সংযোজন বিক্রিয়া। আবার হাইড্রোজেন ও অক্সিজেন উভয়ই মৌল। কাজেই সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞানুসারে এটি সংশ্লেষণ বিক্রিয়া। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে (ii) নম্বর বিক্রিয়াটি সংযোজন ও সংশ্লেষণ উভয় ধরনের।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা