বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

.
.

অধ্যায়-৯

ক. তড়িত্ প্রবাহের একক কী?
খ. পর্যাবৃত্ত প্রবাহ বলতে কী বোঝায়?
গ. চিত্র-১ বর্তনীটির মধ্য দিয়ে কী পরিমাণ বিদ্যুত্ প্রবাহিত হবে?
ঘ. গৃহে বিদ্যুতায়নের জন্য চিত্র-১ ও চিত্র-২-এর মধ্যে কোন বর্তনীটির ব্যবহার সুবিধাজনক? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও।

উত্তর-ক
তড়িত্ প্রবাহের একক অ্যাম্পিয়ার।

উত্তর-খ
পর্যাবৃত্ত প্রবাহ: যে বিদ্যুত্ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পরপর পরিবর্তিত হয়, তাকে পর্যাবৃত্ত প্রবাহ বলে।
বর্তমানে বিশ্বের সব দেশের বিদ্যুত্ সরবরাহ পর্যাবৃত্ত প্রবাহ। পর্যাবৃত্ত প্রবাহের উত্স হচ্ছে ডায়নামো বা জেনারেটর। বাতি জ্বালানো, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশনার ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাতে পর্যাবৃত্ত প্রবাহ ব্যবহূত হয়।

উত্তর-গ
দেওয়া আছে,
বিভব পার্থক্য = ২২০ ভোল্ট
বাতির ক্ষমতা = (৩০ + ৩০) ওয়াট
= ৬০ ওয়াট
বিদ্যুত্ প্রবাহের পরিমাণ বের করতে হবে।

আমরা জানি,
বৈদ্যুতিক ক্ষমতা = বিভব পার্থক্য × বিদ্যুত্ প্রবাহ
বা, বিদ্যুত্ প্রবাহ = বৈদ্যুতিক ক্ষমতা
বিভব পার্থক্য

বা, বিদ্যুত্ প্রবাহ =
 বিদ্যুত্ প্রবাহ = ০.২৭ অ্যাম্পিয়ার
 ০.২৭ অ্যাম্পিয়ার বিদ্যুত্ প্রবাহিত হবে। (উত্তর)

উত্তর-ঘ
চিত্র-১ সিরিজ বর্তনী ও চিত্র-২ সমান্তরাল বর্তনী। গৃহে বিদ্যুতায়নের জন্য ২ নম্বর চিত্রের বর্তনীর ব্যবহার সুবিধাজনক। ২ নম্বর চিত্রে দুটি বাতিই সমান্তরালে সংযোগ করা আছে। এতে দুটি বাতিই ব্যাটারির সম্পূর্ণ ভোল্টেজ পাবে। এতে একটি বাতি ফিউজ হলে অন্যটি জ্বলবে। কিন্তু ১ নম্বর চিত্রের বর্তনীতে বাতিগুলো সিরিজ সংযোগে আছে বলে সব কটি বাতি সমান ভোল্টেজ পাবে না। একটি বাতি ফিউজ হয়ে গেলে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে অন্য বাতিগুলো জ্বলবে না।
গৃহে বিদ্যুতায়নের মূলকথা প্রতিটি বাতি, পাখা ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগস্থলে উপযুক্ত ভোল্টেজ প্রয়োগ করা সমান্তরাল বর্তনীতে বিদ্যুত্ সরবরাহ উত্স থেকে আসা প্রধান দুটি তারের সঙ্গে প্রতিটি বাতি ও পাখা এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি পরস্পরের সমান্তরালে অবস্থান করে। প্রতিটি শাখা লাইনের জন্য পৃথক ফিউজ থাকে। প্রতিটি শাখা লাইনে পৃথক ফিউজ থাকায় যে বৈদ্যুতিক সরঞ্জামটি চালানো দরকার, সেটিই চালানো যায়। এতে বিদ্যুতের অপচয় রোধ হয়।
সুতরাং, ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, গৃহে বিদ্যুতায়নের জন্য চিত্র-২-এর বর্তনটির ব্যবহার সুবিধাজনক।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা