
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৬
১৫। মৌলিক পদার্থের ধর্ম মূলত কিসের ওপর নির্ভর করে?
ক. আইসোটোপ খ. জারন সংখ্যা
গ. পারমানবিক ভর
ঘ. ইলেকট্রন বিন্যাস
১৬। আইসোটোপ প্রদর্শণকারী মৌল হলো—
i. কার্বন ii. হাইড্রোজেন iii. অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের ছকটি লক্ষ করো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মৌল পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা
P ৯ ১৯
Q ১১ ২৩
R ১৭ ৩৫
১৭। R মৌলটির নিউট্রন ও প্রোটন সংখ্যা যথাক্রমে—
ক. ১৭ ও ১৮ খ. ১৮ ও ১৭
গ. ১৬ ও ১৯ ঘ. ১৯ ও ১৬
১৮। Q মৌলটি ধনাত্মক আয়ন প্রদান করে। কারণ—
i. মৌলটি পানির সঙ্গে বিক্রিয়া করে না
ii. মৌলটি খুব সহজেই জরিত হয়
iii. মৌলটির পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। স্থায়ী মৌলিক কণিকা হলো—
i. নিউট্রন ii. ইলেকট্রন iii. হাইড্রোজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। নিউট্রনের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. এটি মৌলিক কণিকা
ii. এটি আধান বহন করে
iii. এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১। আইসোটোপ ব্যবহূত হয়—
i. ক্যানসার কোষ শনাক্তকরণে
ii. যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে
iii. পতঙ্গ নিয়ন্ত্রণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। কোনটি তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে?
ক. আয়ন খ. পরমাণু
গ. আইসোটোপ
ঘ. অস্থায়ী আইসোটোপ
২৩। কোন মৌলের পরমাণুতে p-সংখ্যক প্রোটন, q-সংখ্যক ইলেকট্রন ও r-সংখ্যক নিউট্রন আছে। মৌলটির ভর সংখ্যা কত?
ক. p + r খ. p + q
গ. q + r ঘ. p + q + r|
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৬
১৫. ঘ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. ক।