বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১০ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১০
E + H2SO4  K2SO4 + H2O

ক. সাবানের রাসায়নিক সংকেত লেখো।
খ. নির্দেশক বলতে কী বোঝায়?
গ. সমীকরণে E যৌগটি একটি ক্ষার—প্রমাণ করো।
ঘ. E এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া সংঘটিত হবে কি? যুক্তি দাও।

উত্তর-ক
সাবানের রাসায়নিক সংকেত C17H35COONa

উত্তর-খ
যেসব পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো দ্রবণের অ্যাসিডীয়, ক্ষারকীয় বা নিরপেক্ষ প্রকৃতি নির্দেশ করে এবং আয়তনিক বিশ্লেষণে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। যেমন: লিটমাস কাগজ, মিথাইল অরেঞ্জ ইত্যাদি।

উত্তর-গ
সমীকরণে E যৌগটি KOH (পটাশিয়াম হাইড্রোক্সাইড)। কারণ, উত্পাদে লবণটি K2SO4 এবং বাকি অংশ H2O। কাজেই KOH একটি ক্ষার প্রমাণ করলেই যথেষ্ট হবে।
KOH সহজেই পানিতে দ্রবীভূত হয়। এর জলীয় দ্রবণ (OH-) আয়ন দেয়।
KOH  K+ + OH-
তা ছাড়া KOH এর জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে। KOH অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ উত্পন্ন করে।
KOH + HCl  KCl + H2O
সুতরাং, বলা যায় KOH একটি ক্ষার।

উত্তর-ঘ
কার্বনেট লবণ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে CO2 উত্পন্ন করে। উদ্দীপকে E এর স্থলে যে লবণটি ব্যবহারের কথা বলা হয়েছে, তা একটি কার্বনেট লবণ। কাজেই এটি H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে CO2 গ্যাস উত্পন্ন করবে। উদ্দীপকে E এর স্থলে ZnCO3 লবণ ব্যবহার করলে বিক্রিয়া সংঘটিত হবে। কারণ, অ্যাসিড কার্বনের লবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উত্পন্ন করে। তাই উদ্দীপকে ZnCO3 লবণ ব্যবহার করলে CO2 গ্যাস পাওয়া যাবে।
ZnCO3 + H2SO4  ZnSO4 + H2O + CO2
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা