বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১০ থেকে সৃজনশীল পদ্ধতির একটি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

.
.

অধ্যায়-১০
ক. লবণ কাকে বলে?
খ. সালফিউরিক অ্যাসিডে কখনো পানি ঢালতে হয় না কেন?
গ. ১ নম্বর টেস্টটিউবের যৌগটি একটি অ্যাসিড—ব্যাখ্যা করো।
ঘ. ২ ও ৩ নম্বর টেস্টটিউবের যৌগ দুটি ক্ষারক হলেও ক্ষার নয়—বিশ্লেষণ করো।

উত্তর-ক.

লবণ: অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে, তাকে লবণ বলে। যেমন NaCl.
উত্তর-খ.

সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। পানির প্রতি এই অ্যাসিডের আসক্তি অনেক বেশি। এই অ্যাসিডে পানি ঢাললে প্রচুর তাপ উত্পন্ন হয়। তাই গাঢ় সালফিউরিক অ্যাসিডে পানি ঢাললে অ্যাসিড গরম হয়ে ফুটতে শুরু করে এবং পানি উত্তাপে বাষ্পীভূত হয়ে আশপাশের গাঢ় সালফিউরিক অ্যাসিডকে চারদিকে ছিটিয়ে দেয়। এর ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এ কারণে সালফিউরিক অ্যাসিডে কখনো পানি ঢালতে হয় না।
উত্তর-গ.

১ নম্বর টেস্টটিউবের যৌগটি HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড), যা একটি অ্যাসিড। কারণ—
১. এটি টক স্বাদযুক্ত।
২. হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নীল লিটমাসকে লাল করে।
৩. এটি জলীয় দ্রবণে H+ দেয়।
৪. এটি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উত্পন্ন করে।
Zn + HCl  ZnCl2 + H2
৫. এটি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে।
NaOH + HCl  NaCl + H2O
৬. হাইড্রোক্লোরিক অ্যাসিড কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই-অক্সাইড উত্পন্ন করে।
HCl + Na2CO2  NaCl + CO2 + H2O
উত্তর-ঘ.

২ নম্বর টেস্টটিউবের যৌগটি হচ্ছে ZnO, যা ধাতুর অক্সাইড। আবার ৩ নম্বর টেস্টটিউবের যৌগটি হচ্ছে Cu(OH)2, যা ধাতুর হাইড্রোক্সাইড। যেকোনো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড যৌগ, যা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উত্পন্ন করে, তাকে ক্ষারক বলে। ২ ও ৩ নম্বর টেস্টটিউবে যথাক্রমে জিংক অক্সাইড একটি ধাতু জিংকের অক্সাইড এবং কপার হাইড্রোক্সাইড হচ্ছে কপার ধাতুর হাইড্রোক্সাইড। এরা উভয়ই ক্ষারক। এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উত্পন্ন করে।
ZnO + HCl  ZnCl2 + H2O
Cu(OH)2 + HCl  CuCl2 + H2O
আবার পানিতে দ্রবণীয় ক্ষারককেই ক্ষার বলে। জিংক অক্সাইড ও কপার হাইড্রোক্সাইড ক্ষারক দুটি পানিতে অদ্রবণীয়। তাই এই ক্ষারক দুটি ক্ষারকই, ক্ষার নয়।
সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ২ ও ৩ নম্বর টেস্টটিউবের যৌগ দুটি ক্ষারক হলেও ক্ষার নয়।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা