বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১
# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ব্যবহারিক ক্লাসে অর্পা একটি প্রাণী পর্যবেক্ষণ করল, যার দেহত্বক কাঁটাযুক্ত এবং অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায় না। অন্যদিকে স্বপ্না আরেকটি প্রাণী পর্যবেক্ষণ করল, যার দেহ নলাকার ও খণ্ডায়িত। পরবর্তী ক্লাসে স্বপ্না অন্য আরেকটি প্রাণী পর্যবেক্ষণ করল, যার সন্ধিযুক্ত উপাঙ্গ এবং মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি আছে।
১৩। অর্পার পর্যবেক্ষণকৃত প্রাণীটি কোন পর্বের?
ক. একাইনোডারমাটা খ. আর্থ্রোপোডা
গ. অ্যানেলিডা ঘ. নেমাটোডা
১৪। স্বপ্নার পর্যবেক্ষণকৃত প্রাণী দুটির মধ্যে সাদৃশ্য হলো—
i. দেহ নলাকার ii. দেহ খণ্ডায়িত
iii. দেহ কাইটিন দ্বারা আবৃত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
১৫। প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
ক. নেমাটোডা খ. অ্যানেলিডা
গ. আর্থ্রোপোডা ঘ. মলাস্কা
১৬। কোন পর্বের প্রাণীর দেহ শক্ত খোলস দ্বারা আবৃত?
ক. পরিফেরা খ. নিডারিয়া
গ. নেমাটোডা ঘ. মলাস্কা
১৭। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক. তিনটি খ. পাঁচটি গ. সাতটি ঘ. নয়টি
১৮। কর্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা যায়?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
# নিচের ছকটি লক্ষ করো এবং ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
P প্রাণীর ডানা ও হিমোসিল নামক দেহগহ্বর থাকে
Q প্রাণীর পালক ও ফুসফুসের সাথে বায়ুথলি থাকে
R প্রাণী ডিম পাড়ে ও শীতল রক্তবিশিষ্ট
S প্রাণীর আঁশ ও যুগ্ম পাখনা থাকে
১৯। ছকের কোন প্রাণীটি অমেরুদণ্ডী?
ক. P খ. Q গ. R ঘ. S
২০। উড়তে পারে—
i. P ও Q প্রাণী ii. Q ও R প্রাণী iii. P ও S প্রাণী
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ i, ii ও iii
২১। কোনটি স্তন্যপায়ী?
ক. কুমির খ. দোয়েল গ. সাপ ঘ. উট
২২। কোনটির ত্বক শুষ্ক ও আঁশযুক্ত?
ক. কাক খ. বাঘ গ. টিকটিকি ঘ. কুনোব্যাঙ
২৩। কোনটির কঙ্কাল তরুণাস্থিময় এবং দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত?
ক. অ্যাসিডিয়া খ. পেট্রোমাইজন
গ. হাঙর ঘ. ব্রাঙ্কিওস্টোমা
২৪। কোনটি অরীয় প্রতিসম প্রাণী?
ক. হাইড্রা খ. কেঁচো
গ. আরশোলা ঘ. তারা মাছ
২৫। কর্ডাটা পর্বের উন্নত উপপর্ব হলো—
i. ইউরোকর্ডাটা ii. সেফালোকর্ডাটা
iii. ডার্টিব্রাটা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. গ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. খ
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা