বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
১। জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২। মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৩। মিয়োসিসে নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
৪। মাইটোসিসে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা—
i. সমান থাকে
ii. অর্ধেক থাকে
iii. দ্বিগুণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii
৫। মাইটোসিস বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬। ক্যারিওফাইনেসিস পর্যায়কে কয়টি ধাপে ভাগ করা যায়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৭। কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়?
ক. প্রো-মেটাফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
৮। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
৯। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয় কোন ধাপে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১০। মিয়োসিসে কোষ পরপর কয়বার বিভাজিত হয়?
ক. দুবার খ. তিনবার
গ. চারবার ঘ. পাঁচবার
১১। মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ
১২। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন সে অবস্থাকে কী বলে?
ক. হ্যাপ্লয়েড খ. ডিপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড ঘ. টেট্রাপ্লয়েড
১৩। মিয়োসিস বিভাজনে—
i. নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়
ii. চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
iii. অপত্য কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি?
ক. ২২টি খ. ২৩টি গ. ৪৪টি ঘ. ৪৬টি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ঘ ৭. ক ৮. গ ৯. গ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. ক ১৪. ঘ
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা