বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-২
১৫। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. ডিএনএ খ. আরএনএ
গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার
১৬। ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?
ক. সেন্ট্রোমিয়ার খ. নিউক্লিওলাস
গ. আরএনএ ঘ. ডিএনএ
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রজ্ঞা ইলেকট্রন অণুবীক্ষণযন্ত্রে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না। তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল।
১৭। কোষ বিভাজনের কোন ধাপে প্রজ্ঞার চোখ পড়েছিল?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
১৮। প্রজ্ঞার পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায়—
i. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে
ii. ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে
iii. সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২০। কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?
ক. নিউক্লিওলাসকে
খ. নিউক্লিওপ্লাজমকে
গ. ক্রোমোজোমকে
ঘ. নিউক্লিয়ার আবরণীকে
২১। ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে, তাকে কী বলে?
ক. স্পিন্ডল তন্তু খ. সেন্ট্রোমিয়ার
গ. নিউক্লিওলাস ঘ. নিউক্লিয়ার আবরণী
২২। বংশগতির ধারা অব্যাহত রাখে যে কোষ বিভাজন—
i. মিয়োসিস ii. মাইটোসিস
iii. অ্যামাইটোসিস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
২৩। কোনটিতে অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়?
ক. ধানে খ. গমে গ. ভুট্টায় ঘ. ইস্টে
২৪। মাইটোসিস বিভাজন হয়—
i. প্রাণীর দেহকোষে
ii. সপুষ্পক উদ্ভিদের পরাগধানিতে
iii. ভ্রূণের পরিবর্তনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১৫. ক ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. খ ২২. ক ২৩. ঘ ২৪. খ
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা