বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৩
১। নিচের কোনটি দ্রবণ?
ক. চিনি খ. লবণ গ. পানি ঘ. শরবত
২। কোনটি ভেদ্য পর্দা?
ক. পলিথিন খ. কোষপর্দা
গ. কোষপ্রাচীর ঘ. মাছের পটকা
৩। কোনটি অর্ধভেদ্য পর্দা?
ক. কোষপর্দা খ. কোষপ্রাচীর
গ. পলিথিন ঘ. কিউটিনযুক্ত কোষপ্রাচীর
৪। উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন-প্রক্রিয়াকে কী বলে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. ইমবাইবিশন
৫। অভিস্রবণ-প্রক্রিয়ায়—
i. অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়
ii. দ্রাব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়
iii. দ্রাবক কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিতে ধাবিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। দ্রাবকে যা দ্রবীভূত হয় তাকে কী বলে?
ক. দ্রাব খ. দ্রাবক
গ. দ্রবণ ঘ. ভেদ্য পর্দা
৭। স্বপ্না সেমাই রান্না করার জন্য কিছু কিশমিশ বাটিতে ভিজিয়ে রাখল। কিছুক্ষণ পর এগুলো ফুলে উঠল। এর সঙ্গে কোন প্রক্রিয়াটি সম্পৃক্ত?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. রস উত্তোলন
৮। কোনটিকে necessary evil বলা হয়?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. শ্বসন ঘ. প্রস্বেদন
৯। প্রস্বেদন কত প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১০। শোষণ হলো—
i. ব্যাপন ও অভিস্রবণের যৌথ ফল
ii. অভিস্রবণ ও প্রস্বেদনের যৌথ ফল
iii. ব্যাপন ও প্রস্বেদনের যৌথ ফল
নিচের কোন সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুল ফুলদানিতে রাখল। সন্ধ্যাবেলা সে লক্ষ করল, ফুলের সুবাসে পুরো ঘর ভরে গেছে। এ ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ের পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ করল।
১১। উদ্দীপকে বিশেষ প্রক্রিয়াটি কী?
ক. ব্যাপন খ. শ্বসন
গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
১২। উল্লিখিত প্রক্রিয়ায়—
i. জীবকোষে অক্সিজেন প্রবেশ করে
ii. উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়
iii. উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
১. ঘ ২. গ ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা