বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৩
১৩। দ্রাব যাতে দ্রবীভূত হয় তাকে কী বলে?
ক. দ্রাব খ. দ্রাবক গ. দ্রবণ ঘ. ভেদ্য পর্দা
১৪। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষণ করে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ গ. শ্বসন ঘ. ইমবাইবিশন
১৫। প্রস্বেদনের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে
ii. কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়
iii. পাতার আর্দ্রতা বজায় রাখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পা মশা তাড়ানোর জন্য অ্যারোসল স্প্রে করল। দরজা খোলা থাকায় পাশের রুমে তার মা অ্যারোসলের গন্ধ পেল।
১৬। উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি কী?
ক. ইমবাইবিশন খ. অভিস্রবণ গ. ব্যাপন ঘ. প্রস্বেদন
১৭। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ মাটি থেকে—
i. পানি শোষণ করে ii. খনিজ লবণ শোষণ করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের—
i. ঊর্ধ্বমুখী পরিবহন হয় ii. নিম্নমুখী পরিবহন হয়
iii. সমান্তরাল পরিবহন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
# টেবিলে রাখা পানির গ্লাসে তরকারির ঝোল পড়ে পানিতে ছড়িয়ে পড়ল।
১৯। কোন প্রক্রিয়ায় এটি ঘটল?
ক. ইমবাইবিশন খ. প্রস্বেদন গ. অভিস্রবণ ঘ. ব্যাপন
২০. ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদদেহে রসের—
i. ঊর্ধ্বমুখী পরিবহন হয়
ii. নিম্নমুখী পরিবহন হয় iii. পরিবহন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. গ ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. খ
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা