বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
১। প্রজনন প্রধানত কয় প্রকার?
ক. দুই খ তিন গ. চার ঘ. পাঁচ
২। পর্ণকাণ্ড কোনটি?
ক. শতমূলী খ. পাথরকুচি গ. ফণীমনসা ঘ. চুপড়ি আলু
৩। স্টোলনের মাধ্যমে কোনটি প্রজনন হয়?
ক. মিষ্টি আলু খ. কচুরিপানা গ. পাথরকুচি ঘ. পুদিনা
৪। আলুর প্রজনন হয় কোনটির মাধ্যমে?
ক. টিউবার খ. রাইজোম গ. স্টোলন ঘ. কন্দ
৫। একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬। কোনটিতে পরপরাগায়ন ঘটে?
ক. সরিষা খ. শিমুল গ. ধুতুরা ঘ. কুমড়া
৭। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো—
i. ফুল বড় হয়
ii. ফুল মধুগ্রন্থিহীন
iii. গর্ভমুণ্ড আঠালো হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। কোনটি পতঙ্গপরাগী ফুল?
ক. পাতা ও শেওলা খ. জবা গ. ধান ঘ. কচু
৯। কোনটি নীরস ফল?
ক. আম খ. কলা গ. জাম ঘ. শিম
১০। কোনটি যৌগিক ফল?
ক. চম্পা খ. নয়নতারা গ. আনারস ঘ. আকন্দ
১১। কোনটি গুচ্ছ ফল?
ক. চম্পা খ. জাম গ. কাঁঠাল ঘ. আনারস
১২। কোনটিতে মৃদগত অঙ্কুরোদগম হয়?
ক. ছোলা খ. কুমড়া গ. তেঁতুল ঘ. রেড়ি
১৩। অঙ্কুরোদগম কয় ধরনের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৪। কোনটি গুচ্ছ ফল?
ক. আম খ. শরিফা গ. কাঁঠাল ঘ. আনারস
১৫। পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. এরা বর্ণহীন খ. এরা গন্ধহীন
গ. এরা খুব হালকা হয় ঘ. এরা রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয়
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
১. ক ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. গ ১১. ক ১২. ক ১৩. ক ১৪. খ ১৫. ঘ
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা