বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৬
১। কে প্রথম পরমাণুর নামকরণ করেন?
ক. জন ডাল্টন খ. বার্জেলিয়াস
গ. ডেমোক্রিটাস ঘ. রাদারফোর্ড
২। আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?
ক. জন ডাল্টন খ. অ্যারিস্টটল
গ. চ্যাডউইক ঘ. বোর
৩। একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
ক. ২ খ. ৮ গ. ১৮ ঘ. ৩২
৪। রাদারফোর্ডের পরমাণু পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায়—
i. পরমাণু অবিভাজ্য
ii. পরমাণুকে ভাঙা যায়
iii. পরমাণুর বেশির ভাগ অংশই ফাঁকা
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
# নিচের অংশটুকু পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কোনো মৌলের একটি পরমাণুতে ১০টি ইলেকট্রন ও ৮টি নিউট্রন রয়েছে।
৫। পরমাণুটির ভরসংখ্যা কত?
ক. ১০ খ. ১৬ গ. ১৮ ঘ. ২৬
৬। উদ্দীপকের মৌলটি কী?
ক. নিয়ন খ. সালফার
গ. সোডিয়াম ঘ. ম্যাগনেসিয়াম
৭। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
৮। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?
ক. ৪ খ. ৬ গ. ৮ ঘ. ১০
৯। ক্লোরিন পরমাণুর ভরসংখ্যা কত?
ক. ১৭ খ. ১৮ গ. ২৫ ঘ. ৩৫
১০। কার্বনের কয়টি আইসোটোপ আছে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৬
১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. গ ৬. ক ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা