বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনিপ্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

 অধ্যায়-৬

১১। ডাক্তারি যন্ত্রপাতিতে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের কারণ কী?

ক. চকচকে করা খ. গুণগত মান বৃদ্ধি করা

গ. সূক্ষ্মভাবে কাজ করা ঘ. জীবাণুমুক্ত করা

১২। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটি?

ক. ২, ৬ খ. ২, ৭ গ. ২, ৮ ঘ. ২, ৯

১৩। কোন মৌলটি স্থিতিশীল?

ক. কার্বন খ. সোডিয়াম

গ. হিলিয়াম ঘ. হাইড্রোজেন

১৪। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি?

ক. ২, ৮, ১ খ. ২, ৮, ২

গ. ২, ৮, ৩ ঘ. ২, ৭, ১

১৫। মৌলিক পদার্থের ধর্ম মূলত কিসের ওপর নির্ভর করে?

ক. আইসোটোপ খ. জারন সংখ্যা

গ. পারমাণবিক ভর ঘ. ইলেকট্রন বিন্যাস

১৬। আইসোটোপ প্রদর্শনকারী মৌল হলো—

i. কার্বন ii. হাইড্রোজেন iii. অক্সিজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

# নিচের ছকটি লক্ষ করো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মৌল     পারমাণবিকসংখ্যা    ভরসংখ্যা

P                 ৯                         ১৯

Q                ১১                       ২৩

R                 ১৭                       ৩৫

১৭। R মৌলটির নিউট্রন ও প্রোটন সংখ্যা যথাক্রমে—

ক. ১৭ ও ১৮ খ. ১৮ ও ১৭

গ. ১৬ ও ১৯ ঘ. ১৯ ও ১৬

১৮। Q মৌলটি ধনাত্মক আয়ন প্রদান করে। কারণ—

i. মৌলটি পানির সঙ্গে বিক্রিয়া করে না

ii. মৌলটি খুব সহজেই জারিত হয়

iii. মৌলটির পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯। স্থায়ী মৌলিক কণিকা হলো—

i. নিউট্রন ii. ইলেকট্রন iii. হাইড্রোজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০। নিউট্রনের ক্ষেত্রে প্রযোজ্য হলো—

i. এটি মৌলিক কণিকা

ii. এটি আধান বহন করে

iii. এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২১। আইসোটোপ ব্যবহূত হয়—

i. ক্যানসার কোষ শনাক্তকরণে

ii. যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে

iii. পতঙ্গ নিয়ন্ত্রণে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২। কোনটি তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে?

ক. আয়ন খ. পরমাণু

গ. আইসোটোপ ঘ. অস্থায়ী আইসোটোপ

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

বিজ্ঞান: সঠিক উত্তর

অধ্যায়-৬

১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. ক ১৫. ঘ    ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. খ   ২১. ঘ ২২. ঘ ২৩. ক

প্রভাষক

রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা