বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।

অধ্যায়-৭
২১। মহাকর্ষ বল কে আবিষ্কার করেন?
ক. আইজাক নিউটন
খ. গ্যালিলিও
গ. টাইকো ব্রাহে
ঘ. জেহাননেস কেপলার
২২। পৃথিবীর ভরের চেয়ে সূর্যের ভর প্রায় কত গুণ বেশি?
ক. ১,৩০,০০০ গুণ
খ. ২,৩০,০০০ গুণ গ. ৩,৩০,০০০ গুণ
ঘ. ৪,৩০,০০০ গুণ
২৩। জ্যোতির্বিদ জেহাননেস কেপলার কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. জার্মানি খ. ডেনমার্ক
গ. রাশিয়া ঘ. ইংল্যান্ড
২৪। বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত মিটার হারে বৃদ্ধি পায়?
ক. ৯.৬ মিটার
খ. ৯.৭ মিটার গ. ৯.৮ মিটার
ঘ. ৯.৯ মিটার
২৫। কে সর্বপ্রথম সূর্যের চারদিকে গ্রহের আবর্তন সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন?
ক. নিউটন খ. কেপলার
গ. গ্যালিলিও ঘ. টাইকো ব্রাহে
নিচের চিত্র হতে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২৬. P ও Q-এর মধ্যকার আকর্ষণ বল নির্ভর করে—
i. বস্তু দুটির ভরের ওপর
ii. মধ্যবর্তী দূরত্বের ওপর
iii. মাধ্যমের প্রকৃতির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৭। বস্তুদ্বয়ের ভরের গুণফল ৩৬০০ গ্রাম হলে বলের কী পরিবর্তন হবে?
ক. অর্ধেক হবে
খ. দ্বিগুণ হবে
গ. তিন গুণ হবে
ঘ. চার গুণ হবে
২৮। বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক?
ক. অবস্থানের পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয়
খ. বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বলই ভর
গ. বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই ভর
ঘ. ভরের একক নিউটন।
প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
অধ্যায়-৭
২১. ক ২২. গ ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. গ।