* সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১১ থেকে আজ একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-১১
ক. ভিট্রিয়াস হিউমার কী?
গ. উদ্দীপকের চিত্রটি ব্যাখ্যা করো।
খ. সরল অণুবীক্ষণ যন্ত্র বলতে কী বোঝায়?
ঘ. যদি ঘন মাধ্যমে কোণটি আরও বড় হতো, তা হলে আলোর প্রতিসরণ হতো কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর-ক
লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশ এক ধরনের জেলিজাতীয় পদার্থে পূর্ণ থাকে। একে ভিট্রিয়াস হিউমার বলে।
উত্তর-খ
প্রতিবিম্ব চোখের নিকট বিন্দুর চেয়ে কাছে গঠিত হলে সেই প্রতিবিম্ব আর স্পষ্ট দেখা যায় না। সুতরাং বিম্ব যখন চোখের নিকট বিন্দু, অর্থাত্ স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয়, তখনই তা খালি চোখে স্পষ্ট দেখা যায়। ফলে যেসব লেখা বা বস্তু চোখে পরিষ্কার দেখা যায় না, তা স্পষ্ট ও বড় করে দেখার জন্য স্বল্প ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। উপযুক্ত ফ্রেমে আবদ্ধ এই উত্তল লেন্সকে বিবর্ধক কাচ বা পঠন কাচ বা সরল অণুবীক্ষণ যন্ত্র বলে। এই যন্ত্রে খুব বেশি বিবর্ধন পাওয়া যায় না।
উত্তর-গ
উদ্দীপকে ╨PON র্=c সংকট কোণ। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশকালে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90° হয়, অর্থাত্ প্রতিসরিত রশ্মি মাধ্যমের বিভেদতল বরাবর যায়, আপতন কোণের সেই মানকে বলা হয় সংকট কোণ। উদ্দীপকে PO রশ্মিটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশকালে আপতন ╨PON র্ কোণ হলে প্রতিসরণ কোণ ╨NOP র্=90°। সুতরাং চিত্রে ╨PON র্ সংকট কোণ।
উত্তর-ঘ
ঘন মাধ্যমে ╨PON র্ সংকট কোণ। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে আপতন কোণের মান সংকট কোণের চেয়ে বড় হলে রশ্মিটি প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়ম অনুসারে আবার আগের মাধ্যমে ফিরে আসে। এ ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। নিচের চিত্রের সাহায্যে এটিকে ব্যাখ্যা করা যায়।
যদি রশ্মিটি QO পথে গমন করে, তবে আপতন কোণ QON র্-এর মান সংকট কোণ ╨PON র্-এর চেয়ে বড় হয়। তখন রশ্মিটি প্রতিসরিত না হয়ে OQ র্ পথে ঘন মাধ্যমে প্রতিফলিত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে ঘন মাধ্যমের কোণটি আরও বড় হলে আলোর প্রতিসরণ না হয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতো।
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা