বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের নমুনা বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৩
১. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?
ক. ১৬৫৬ খ. ১৬৬৫ গ. ১৬৭৬ ঘ. ১৬৮৫
২. ফুল বা ফল রঙিন হয় কোনটির উপস্থিতির জন্য?
ক. সাইটোপ্লাজম খ. কোষঝিল্লি
গ. প্লাস্টিড ঘ. কোষপ্রাচীর
৩. কোষরস কোথায় থাকে?
ক. সেন্ট্রোসোমে খ. প্লাস্টিডে
গ. কোষগহ্বরে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৪. রবার্ট হুক কত সালে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন?
ক. ১৬৬৫ সালে খ. ১৬৭২ সালে
গ. ১৬৭৬ সালে ঘ. ১৭৬৫ সালে
৫. নিচের কোনটি কোষের জড় অংশ?
ক. কোষপ্রাচীর খ. কোষ আবরণী
গ. মাইটোকন্ড্রিয়া ঘ. প্রোটোপ্লাজম
৬. উদ্ভিদকোষ ও প্রাণিকোষের পার্থক্য কী?
ক. কোষপ্রাচীর খ. নিউক্লিয়াস
গ. ক্রোমোসোম ঘ. সাইটোপ্লাজম
৭. নিউক্লিয়াসবিহীন প্রোটোপ্লাজমকে কী বলে?
ক. সাইটোপ্লাজম খ. নিউক্লিয়প্লাজম
গ. প্লাস্টিড ঘ. কোষগহ্বর
৮. প্রথম কোষ কে আবিষ্কার করেন?
ক. জেমস ওয়াট খ. ডারউইন
গ. রবার্ট হুক ঘ. অ্যাইজাক নিউটন
৯. গোল আলুর কোষে কোন প্লাস্টিড থাকে?
ক. ক্রোমোপ্লাস্ট খ. লিউকোপ্লাস্ট
গ. ক্লোরোপ্লাস্ট ঘ. নিউক্লিয়াস
১০. জীব কোনটির জন্য উত্তেজনায় সাড়া দেয়?
ক. প্রোটোপ্লাজম খ. সাইটোপ্লাজম
গ. ক্লোরোপ্লাস্ট ঘ. ক্রোমোপ্লাস্ট
১১. কোষের মধ্যে নিউক্লিয়াস না থাকলে কী হতো?
ক. কোষের স্বাভাবিক ক্রিয়া চলত
খ. কোষের আকার বড় হয়ে যেত
গ. কোষের সব ধরনের জৈবিক কাজ বন্ধ হয়ে যেত
ঘ. কোষের আকার ছোট হয়ে যেত
১২. কোষের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো ধারণ করে কে?
ক. রাইবোসোম খ. সাইট্রোপ্লাজম
গ. ক্রোমোসোম ঘ. নিউক্লিয়াস
১৩. কাজের ভিত্তিতে কোষকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৪. নিউক্লিয়াসকে কয় ভাগে বিভক্ত করা যায়?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ২
১৫. নিচের কোন জীবে প্লাস্টিড অনুপস্থিত?
ক. মানুষ খ. আম গ. কাঁঠাল ঘ. জাম
১৬. একাধিক কোষ মিলে গঠিত হয়—
ক. টিস্যু খ. অঙ্গ গ. তন্ত্র ঘ. নিউক্লিয়াস
১৭. নিচের কোনটিতে কোষপ্রাচীর দেখা যায়?
ক. তেলাপোকা খ. অ্যামিবা
গ. পিঁয়াজ ঘ. মশা
১৮. কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে?
ক. নিউক্লিয়াস খ. রাইবোসোম
গ. ক্রোমোজোম ঘ. মাইটোকন্ড্রিয়া
১৯. প্রাণিকোষে কোনটি পাওয়া যায়?
ক. কোষপ্রাচীর খ. সেন্ট্রিওল
গ. ক্লোরোপ্লাস্ট ঘ. প্লাস্টিড
২০. সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?
ক. পানি ও কার্বন ডাই-অক্সাইডের সমন্বয়ে
খ. পানি ও অক্সিজেনের সমন্বয়ে
গ. খনিজ লবণ ও হাইড্রোৃেজনের সমন্বয়ে
ঘ. ক্লোরোপ্লাস্ট ও নাইট্রোজেনের সমন্বয়ে
২১. শক্তির আধার বলা হয় কোনটিকে?
ক. কোষগহ্বর খ. মাইটোকন্ড্রিয়া
গ. নিউক্লিয়াস ঘ. প্রোটোপ্লাজম
২২. সবুজ উদ্ভিদের কোষে উপস্থিত প্লাস্টিডের নাম কী?
ক. লিউকোপ্লাস্ট খ. ক্রোমোপ্লাস্ট
গ. ক্লোরোপ্লাস্ট ঘ. টোলোপ্লাস্ট
২৩. কোষরস কোথায় থাকে?
ক. সেন্ট্রোসোমে খ. কোষগহ্বরে
গ. প্লাস্টিডে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
২৪. কোষের অঙ্গাণুগুলো ধারণ করে—
ক. ক্রোমোসোম খ. সাইটোপ্লাজম
গ. নিউক্লিয়াস ঘ. ক্লোরোপ্লাস্ট
২৫. উদ্ভিদ রঙিন হয় কোনটির জন্য?
ক. ক্লোরোপ্লাস্ট খ. লিউকোপ্লাস্ট
গ. ক্রোমোপ্লাস্ট ঘ. ক্রোমোজোম
২৬. বংশগতির ধারক-বাহক কোনটি?
ক. RNA খ. জিন
গ. প্রোটিন ঘ. নিউক্লিয়াস
২৭. প্রোটোপ্লাজমে পানির শতকরা পরিমাণ কত থাকে?
ক. ৬০-৭০ খ. ৭০-৯০
গ. ৭৫-৯৫ ঘ. ৭৫-৮৫
২৮. কোষের সাইট্রোপ্লাজমকে ঘিরে রাখে কোনটি?
ক. কোষপর্দা খ. কোষপ্রাচীর
গ. কোষ আবরণী
ঘ. প্লাজমা আবরণী
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: অধ্যায়-৩
১ খ ২. গ ৩. গ ৪. ক ৫. ক ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. ক ২১. খ ২২. গ ২৩. খ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. ঘ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা