* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১. কোনটি মরিচের মতো একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদ?
ক. ধান খ. গম গ. লাউ ঘ. সরিষা
২. কোনটি প্রধান মূলে জন্ম নেয়?
ক. প্রাথমিক মূল খ. শাখা মূল
গ. মূলরোম ঘ. ভ্রুণ মূল
৩. অশাখ কাণ্ডের উদাহরণ কোনটি?
ক. আম খ. কাঁঠাল
গ. ম্যাগনেলিয়া ঘ. নারিকেল
৪. কোন গাছের পাতায় বৃন্ত নেই?
ক. পদ্ম খ. শিয়ালকাঁটা
গ. শাপলা ঘ. জাম
৫. পাতার অণুফলকগুলো কিসের মধ্যে সজ্জিত থাকে?
ক. পর্বে খ. কিনারায়
গ. অক্ষে ঘ. শীর্ষমুকুলে
৬. করতালাকার যৌগিক পত্র কোনটি?
ক. লাউ খ. আম গ. ধান ঘ. গাজর
৭. নিচের কোন অঞ্চলটি থেকে শাখা-প্রশাখার সৃষ্টি হয়?
ক. বর্ধিষ্ণু অঞ্চল খ. মূলত্র অঞ্চল
গ. স্থায়ী অঞ্চল ঘ. স্থানিক অঞ্চল
৮. উদ্ভিদের ভ্রুণ মূল থেকে উত্পন্ন হয় কোনটি?
ক. মূল খ. কাণ্ড গ. বিটপ ঘ. পর্ব
৯. কোনটি ফলে পরিণত হয়?
ক. কাণ্ড খ. গর্ভাশয়
গ. গর্ভমুণ্ড ঘ. গর্ভদণ্ড
১০. কাণ্ডের সঙ্গে পাতা যে কোণ উত্পন্ন করে তাকে কী বলে?
ক. পর্ব খ. মুকুল গ. পত্রকক্ষ ঘ. পর্বমধ্য
১১. কাণ্ডের কোন স্থান থেকে পাতা বের হয়?
ক. অগ্রমুকুল খ. পর্বমধ্য
গ. সন্ধি বা পর্ব ঘ. কাক্ষিক মুকুল
১২. আরোহিণী কাণ্ড রয়েছে কোন উদ্ভিদে?
ক. বেত খ. পুঁইশাক
গ. ভুঁই আঁকড়া ঘ. দূর্বাঘাস
১৩. একটি সপুষ্পক উদ্ভিদ হলো—
ক. মরিচ খ. মূল
গ. গাজর ঘ. কচুরিপানা
১৪. স্থানিক মূল বড় হয়ে কোন ধরনের মূল সৃষ্টি করে?
ক. প্রধান মূল খ. গুচ্ছ মূল
গ. রূপান্তরিত মূল ঘ. অস্থানিক মূল
১৫. গর্ভাশয় বড় হয়ে কিসে পরিণত হয়?
ক. ফুল খ. পাতা
গ. ফল ঘ. কাণ্ড
১৬. উদ্ভিদের কোন অংশে খাদ্য তৈরি হয়?
ক. পাতা খ. ফুল
গ. পর্ব ঘ. কাণ্ড
১৭. কোনটি একবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ?
ক. গম খ. সরিষা গ. মরিচ ঘ. কাঁঠাল
১৮. কোন উদ্ভিদের কাণ্ড মাটির নিচে জন্মে?
ক. আদা খ. মরিচ
গ. বট ঘ. বাঁশ
১৯. কেয়াগাছের মূল কী ধরনের?
ক. ঝুরিমূল খ. ঠেসমূল
গ. আরোহী মূল ঘ. স্থানিক মূল
২০. সাধারণত মুকুল কোথায় জন্মে?
ক. পত্রকক্ষে খ. শীর্ষ মুকুলে
গ. কাক্ষিক মুকুলে ঘ. পর্বমধ্যে
২১. পত্রকক্ষে যে মুকুল থাকে, তাকে কী বলে?
ক. কাক্ষিক মুকুল খ. শীর্ষ মুকুল
গ. স্থানিক মূল ঘ. মুকুল
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: অধ্যায়-৪
১. ঘ ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. গ ৭. গ ৮. ক ৯. খ ১০. গ ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. ক
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা