বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৫
২০. মানুষের প্রাথমিক খাদ্য কোনটি?
ক. আমিষ খ. স্নেহ
গ. ভিটামিন ঘ. শর্করা
২১. সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধ করেছে কোনটি?
ক. শ্বসন খ. প্রস্বেদন
গ. অভিস্রবণ ঘ. সালোকসংশ্লেষণ
২২. শ্বসন-প্রক্রিয়াটির ওপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল কেন?
ক. আলোকশক্তি সরবরাহ করে বলে
খ. তাপশক্তি সরবরাহ করে বলে
গ. রাসায়নিক শক্তি সরবরাহ করে বলে
ঘ. পারমাণবিক শক্তি সরবরাহ করে বলে
২৩. জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য কোনটি?
ক. আমিষ খ. স্নেহ
গ. ভিটামিন ঘ. শর্করা
২৪. সালোকসংশ্লেষণে সবুজ প্লাস্টিডে কোন পদার্থগুলো উত্পন্ন হয়ে বেরিয়ে যায়?
ক. অক্সিজেন ও ফ্রুকটোজ
খ. গ্লুকোজ ও কার্বন ডাই-অক্সাইড
গ. গ্লুকোজ ও পানি
ঘ. গ্লুকোজ ও অক্সিজেন
২৫. পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয় কেন?
ক. মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি বলে
খ. রাইবোসোমের সংখ্যা বেশি বলে
গ. ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি বলে
ঘ. গলজি বস্তুর উপস্থিতি বেশি থাকে বলে
২৬. অক্সিজেনের উপস্থিতি কীভাবে পরীক্ষা করা হয়?
ক. জ্বলন্ত দেশলাইয়ের কাঠির সাহায্যে
খ. অণুবীক্ষণযন্ত্রের সাহায্যে
গ. নিভন্ত দেশলাইয়ের কাঠির সাহায্যে
ঘ. গন্ধ ও স্বাদ গ্রহণ করে
২৭. শ্বসন-প্রক্রিয়ার ফলে জীব—
i. বেঁচে থাকে
ii. শক্তি পায়
iii. খাদ্যের ভাঙন ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. সালোকসংশ্লেষণে কোনটি ব্যবহূত হয়?
ক. বিদ্যুত্শক্তি খ. তাপশক্তি
গ. সূর্যালোক ঘ. যান্ত্রিক শক্তি
২৯. কোনটি উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন ধরনের কাজের প্রয়োজনীয় শক্তির মূল উত্স?
ক. খাদ্য খ. আলো গ. শ্বসন ঘ. পুষ্টি
৩০. সালোকসংশ্লেষণের মাধ্যমে উত্পন্ন হয় কোনটি?
ক. খাদ্য খ. পানি
গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. সালফার
৩১. কোন জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শক্তি নির্গত হয়?
ক. শ্বসন
খ. সালোকসংশ্লেষণ
গ. অভিস্রবণ
ঘ. প্রস্বেদন
৩২. সূর্যের আলোয় সবুজ উদ্ভিদরা কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
ক. শ্বসন খ. অভিস্রবণ
গ. সালোকসংশ্লেষণ
ঘ. প্রস্বেদন
৩৩. হাইড্রিলা উদ্ভিদ দিয়ে কী পরীক্ষা করা হয়?
ক. শ্বসন খ. সালোকসংশ্লেষণ
গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
৩৪. কোন গ্যাস সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় শোষিত হয়?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. মিথেন ঘ. সালফার ডাই-অক্সাইড
৩৫. সালোকসংশ্লেষণ-প্রক্রিয়া বন্ধ হলে কী ঘটবে?
ক. পরিবেশদূষণমুক্ত হবে
খ. কেবল উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হবে
গ. মানবসভ্যতা ধ্বংস হবে
ঘ. শক্তি উত্পাদন বৃদ্ধি পাবে
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বিজ্ঞান: অধ্যায়-৫
২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. গ ২৬. গ ২৭. ঘ ২৮. গ ২৯. ক ৩০. ক ৩১. ক ৩২. গ ৩৩. খ ৩৪. খ ৩৫. গ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা