বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১০ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো। 

# শুষ্ক চুনের মধ্যে পানি যোগ করায় একটি নতুন যৌগ উত্পন্ন হলো। উত্পন্ন যৌগের সঙ্গে ফেনফথ্যালিন দ্রবণ যোগ করার পর এটি গোলাপি বর্ণ ধারণ করল। এরপর তাতে H2SO4 যোগ করা হলো।

ক. খাওয়ার সোডার রাসায়নিক সংকেত কী?

খ. লবণ বলতে কী বোঝায়?

গ. উত্পন্ন যৌগের সঙ্গে H2SO4-এর যে বিক্রিয়া হবে, তা সমীকরণসহ লেখো।

ঘ. H2SO4 অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় উত্পন্ন যৌগসমূহ বিক্রিয়ক যৌগ দুটি থেকে ভিন্নধর্মী—বিশ্লেষণ করো।

উত্তর-ক.

খাওয়ার সোডার রাসায়নিক নাম NaHCO3

উত্তর-খ.

অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে, তাকে লবণ বলে। অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ার ফলে ক্ষারকের ধাতু অ্যাসিডের হাইড্রোজেনের স্থান দখল করে যে নতুন যৌগ উত্পন্ন করে, তাকে লবণ বলে। যেমন: NaCl, ZnSO4, KNO3  ইত্যাদি।

উত্তর-গ.

উত্পন্ন যৌগটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা Ca(OH)2। দ্রবণে সালফিউরিক অ্যাসিড (H2SO4) যোগ করলে পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট লবণ ও পানি উত্পন্ন করে।

বিক্রিয়াটি নিচে দেওয়া হলো:

Ca(OH)2+ H2SO4  CaSO4+ 2H2O

উত্তর-ঘ.

উদ্দীপক অনুসারে বিক্রিয়াটি হলো:

Ca(OH)2+ H2SO4  CaSO4+ 2H2O

বিক্রিয়াটিতে বিক্রিয়ক Ca(OH)2 এবং H2SO4 হলো যথাক্রমে ক্ষার অ্যাসিড। এই বিক্রিয়ক দুটি পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন বর্ণবিশিষ্ট প্রোডাক্ট CaSO4 এবং  H2O উত্পন্ন করে। এ ক্ষেত্রে প্রোডাক্ট CaSO4 একটি লবণ এবং H2O একটি তরল, যা বিক্রিয়ক অ্যাসিড ও ক্ষারের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। যেমন—অ্যাসিড ও ক্ষারের সংস্পর্শে লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে। কিন্তু লবণ বা পানি কোনোটির  সংস্পর্শেই লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, H2SO4 অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় উত্পন্ন যৌগসমূহ বিক্রিয়ক যৌগ দুটি থেকে ভিন্নধর্মী।

প্রভাষক

রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা