বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইলো। আলোচ্যসূচিতে আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর। আজ অধ্যায়ভিত্তিক কিছু নির্বাচিত নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর শিখে নেবো। অধ্যায়-৫ ৬। দাঁত সুস্থ রাখার উপায় কী?ক. ভিটামিন ‘বি’ যুক্ত খাবার খাওয়া খ. নিয়মিত দাঁত ব্রাশ করা গ. নরম খাবার খাওয়া ঘ. আমিষজাতীয় খাবার খাওয়াউত্তর: নিয়মিত দাঁত ব্রাশ করা।৭। কী কারণে কানের পর্দা ফেটে যেতে পারে?ক. কানে ওষুধ দিলে খ. সর্দি হলে গ. কানে ময়লা জমলে ঘ. কানের ওপর জোরে থাপ্পড় দিলেউত্তর: কানের ওপর জোরে থাপ্পড় দিলে।৮। কলেরা অথবা ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন?ক. দেহের বৃদ্ধির জন্য খ. পায়খানা বন্ধ হওয়ার জন্য গ. বমি বন্ধ করার জন্য ঘ. দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্যউত্তর: দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য।৯। কোনটি যকৃতের রোগ?ক. কলেরা খ. টাইফয়েড গ. জন্ডিস ঘ. ডায়রিয়াউত্তর: জন্ডিস।১০। স্যালাইন তৈরির উপাদান নয় কোনটি?ক. পানি খ. খাবার লবণ গ. গুড় ঘ. লেবুর রসউত্তর: লেবুর রস।১১। ডেঙ্গু জীবাণুর বাহক কোনটি?ক. স্ত্রী এডিস মশা খ. স্ত্রী অ্যানোফিলিস মশা গ. কিউলেক্স মশা ঘ. পুরুষ মশাউত্তর: স্ত্রী এডিস মশা। অধ্যায়-৬ ১। কোনটি বিদ্যুৎ পরিবাহী?ক. শুকনো কাঠ খ. শুকনো বাঁশ গ. স্পঞ্জের স্যান্ডেল ঘ. মানুষের দেহউত্তর: মানুষের দেহ।২। তড়িতাহত ব্যক্তিকে অন্য কেউ কেন স্পর্শ করবে না?ক. সেও তড়িতাহত হবে খ. তড়িতাহত ব্যক্তি মারা যাবে গ. তড়িতাহত ব্যক্তি ভয় পাবে ঘ. তড়িতাহত ব্যক্তি তাকে জড়িয়ে ধরবেউত্তর: সেও তড়িতাহত হবে।৩। বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?ক. দুটি খ. তিনটি গ. একটি ঘ. চারটিউত্তর: দুটি।৪। বিদ্যুতায়িত বস্তুটি থেকে তড়িতাহত ব্যক্তিকে তাত্ক্ষণিকভাবে আলাদা করার জন্য কী করতে হবে?ক. জাপটে ধরতে হবে খ. মেইন সুইচ বন্ধ করে দিতে হবে গ. টেনে নামাতে হবে ঘ. লোকজন ডাকতে হবেউত্তর: মেইন সুইচ বন্ধ করে দিতে হবে।৫। গ্রামাঞ্চলে সাপের উপদ্রব কখন বাড়ে?ক. গ্রীষ্ম ও বর্ষাকালে খ. শীত ও গ্রীষ্মকালে গ. বর্ষা ও বসন্তকালে ঘ. শরত্ ও হেমন্তকালেউত্তর: গ্রীষ্ম ও বর্ষাকালে। অধ্যায়-৭ ১। পদার্থের দুটি সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী?ক. এদের আকার ও ওজন আছে খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে গ. এদের আকার ও আয়তন আছে ঘ. এরা পাত্র দখল করে ও আকার আছেউত্তর: এরা স্থান দখল করে ও এদের ওজন আছে।২। কোনটি পদার্থ নয়?ক. মাটি খ. বায়ু গ. শব্দ ঘ. কাঠিউত্তর: শব্দ।৩। চাঁদে বা অন্য কোনো গ্রহে নিয়ে গেলে কোনো বস্তুর কী পরিবর্তন হবে?ক. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে খ. বস্তুর ভর ও ওজন দুটিই বদলাবে গ. বস্তুর ওজন একই থাকবে, ভর বদলাবে ঘ. বস্তুর ভর, ওজন ও আয়তন বদলাবেউত্তর: বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে।৪। কঠিন পদার্থের বৈশিষ্ট্য কী কী?ক. নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই খ. নির্দিষ্ট আয়তন আছে, আকার নেই গ. নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে ঘ. নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেইউত্তর: নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে।