বিজ্ঞান
ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ৬ষ্ঠ অধ্যায়ের প্রাথমিক চিকিৎসার প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: প্রাথমিক চিকিৎসা কাকে বলে?উত্তর: দুর্ঘটনায় আহত ব্যক্তির জীবন বাঁচানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। দুর্ঘটনায় পড়ে কেউ আহত, অসুস্থ বা পীড়িত হলে তাৎক্ষণিকভাবে তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসার ফলে আহত ব্যক্তির যন্ত্রণা কিছুটা লাঘব করা যায়।প্রশ্ন: বিষধর সাপের কামড় কীভাবে চেনা যায়?উত্তর: সব ধরনের সাপ বিষধর নয়। বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ হলো গোখরা ও কেউটে। কোন সাপ বিষধর, তা এর কামড়ের কারণে সৃষ্ট ক্ষত দেখে নির্ণয় করা যায়। ক্ষতস্থানে দুটি দাঁতের দাগ স্পষ্ট দেখা গেলে বুঝতে হবে যে, এটা বিষধর সাপের কামড়। কখনো কখনো বিষধর সাপের কামড়ে মানুষ ও জীবজন্তু মারা যায়।প্রশ্ন: বিদ্যুতায়িত বস্তু থেকে তড়িতাহত ব্যক্তিকে কীভাবে আলাদা করা যায়?উত্তর: তড়িতাহত বলতে আমরা তড়িৎ বা বিদ্যুৎ দ্বারা আহত হওয়া বুঝি। বিদ্যুতায়িত বস্তুটি থেকে তড়িতাহত ব্যক্তিকে তৎক্ষণাৎ আলাদা করার জন্য প্রথমে মেইন সুইচ বন্ধ করে দিতে হবে। মেইন সুইচ বন্ধ করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে এমনভাবে তড়িতাহত ব্যক্তিকে ধাক্কা দিতে হবে যেন বিদ্যুৎবাহী বস্তুটির সংস্পর্শ থেকে সে আলাদা হয়ে যায়। কোনো অবস্থাতে তড়িতাহত ব্যক্তিকে স্পর্শ করা যাবে না।প্রশ্ন: কী কী কারণে একটি বস্তু বিদ্যুতায়িত হতে পারে লেখো?উত্তর: একটি বস্তু বিদ্যুতায়িত হওয়ার কারণগুলো নিচে দেওয়া হলো:১. বিদ্যুৎ সংযোগে কোনো ত্রুটি থাকলে বস্তু বিদ্যুতায়িত হতে পারে।২. বিদ্যুৎ গোলযোগের কারণে বাড়ি বা অফিসের কোনো বস্তু বিদ্যুতায়িত হতে পারে।৩. বিদ্যুতায়িত তার বা বস্তুর সংস্পর্শে এলে মানুষ বা অন্য প্রাণী বিদ্যুতায়িত বা তড়িতাহত হয়। এ সময় সঠিক ব্যবস্থা না নিলে তড়িতাহত মানুষ বা প্রাণীটি মারা যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল