বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৭  পদার্থপ্রিয় শিক্ষার্থীরা, আজ সপ্তম অধ্যায়ের শূন্যস্থান পূরণ এবং বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো।শূন্যস্থান পূরণ করোপ্রশ্ন: পদার্থ — বা — দখল করে।উত্তর: পদার্থ স্থান বা জায়গা দখল করে।প্রশ্ন: পদার্থের — আছে।উত্তর: পদার্থের ওজন আছে।প্রশ্ন: পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে — বলে।উত্তর: পদার্থের একটি সীমাবদ্ধ অংশকে বস্তু বলে।প্রশ্ন: লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি —।উত্তর: লোহা একটি পদার্থ, কিন্তু লোহার তৈরি রড একটি বস্তু।প্রশ্ন: জড়বস্তু ও জীব সবই — তৈরি।উত্তর: জড়বস্তু ও জীব সবই পদার্থের তৈরি।প্রশ্ন: আমাদের পৃথিবীও সব বস্তুকে নিজের দিকে — করে।উত্তর: আমাদের পৃথিবীও সব বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে।প্রশ্ন: কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান তা হলো ওই বস্তুর —।উত্তর: কোনো বস্তুর প্রতি পৃথিবীর যে টান তা হলো ওই বস্তুর ওজন।প্রশ্ন: কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির — বলে।উত্তর: কোনো বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে বস্তুটির ‘ভর’ বলে।প্রশ্ন: বস্তুর — তার ভরের ওপর নির্ভর করে।উত্তর: বস্তুর ওজন তার ভরের ওপর নির্ভর করে।প্রশ্ন: কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর — ওপরও নির্ভর করে।উত্তর: কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের ওপরও নির্ভর করে।প্রশ্ন: চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর — বদলে যায়, কিন্তু বস্তুর — একই থাকে।উত্তর: চাঁদে বা অন্য কোথাও নিয়ে গেলে বস্তুর ওজন বদলে যায়, কিন্তু বস্তুর ‘ভর’ একই থাকে।প্রশ্ন: সব পদার্থের — সাধারণ ধর্ম আছে।উত্তর: সব পদার্থের দুটি সাধারণ ধর্ম আছে।প্রশ্ন: পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো — ও —।উত্তর: পদার্থের সাধারণ ধর্ম দুটি হলো পদার্থ স্থান দখল করে ও পদার্থের ওজন আছে।প্রশ্ন: গঠন অনুসারে পদার্থ দুই প্রকার, যেমন: — ও — পদার্থ।উত্তর: গঠন অনুসারে পদার্থ দুই প্রকার, যেমন: মৌলিক ও যৌগিক পদার্থ।প্রশ্ন: তাপমাত্রার পরিবর্তনে পদার্থের — পরিবর্তন হয়।উত্তর: তাপমাত্রার পরিবর্তনে পদার্থের অবস্থার পরিবর্তন হয়।সঠিক উত্তরটি খাতায় লেখোপ্রশ্ন: পদার্থের দুটি সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী?ক. এদের আকার ও ওজন আছে। খ. এদের আকার ও আয়তন আছে। গ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে। ঘ. এরা পাত্র দখল করে ও আকার আছে।উত্তর: গ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে।প্রশ্ন: কোনটি পদার্থ নয়?ক. বায়ু খ. শব্দ গ. মাটি ঘ. পানি।উত্তর: খ. শব্দ।প্রশ্ন: চাঁদে বা অন্য কোনো গ্রহে নিয়ে গেলে কোনো বস্তুর কী পরিবর্তন হবে।ক. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে। খ. বস্তুর ভর ও ওজন দুটিই বদলাবে। গ. বস্তুর ওজন একই থাকবে, ভর বদলাবে। ঘ. বস্তুর ভর, ওজন, আয়তন তিনটিই বদলাবে।উত্তর: ক. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে।প্রশ্ন: কঠিন পদার্থের বৈশিষ্ট্য কী কী?ক. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই। খ. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই। গ. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে। ঘ. কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেই।উত্তর: গ. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে।প্রশ্ন: তরল পদার্থের বৈশিষ্ট্য কী কী?ক. তরল পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই গ. তরল পদার্থের নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে ঘ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ওজন নেই।উত্তর: খ. তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই।প্রশ্ন: বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কী কী?ক. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন নেই। খ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট আকার নেই। গ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই। ঘ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট আয়তন ও ওজন আছে, নির্দিষ্ট আকার নেই।উত্তর: গ. বায়বীয় পদার্থের নির্দিষ্ট ওজন আছে, নির্দিষ্ট আকার ও আয়তন নেই।প্রশ্ন: তাপ দিলে তরল না হয়ে বাষ্পে পরিণত হয় কোনটি?ক. লোহা খ. কর্পূর গ. বরফ ঘ. কাঠউত্তর: খ. কর্পূরপ্রশ্ন: প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এ তথ্যটি আবিষ্কার করেছেন কে?ক. বিজ্ঞানী আইনস্টাইন খ. বিজ্ঞানী নিউটন গ. বিজ্ঞানী গ্যালিলিও। ঘ. বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু।উত্তর: খ. বিজ্ঞানী নিউটন।