বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১৩  বিজ্ঞান ও প্রযুক্তিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১৩ ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# শূন্যস্থানপূরণ করো।প্রশ্ন: আলট্রাসনোগ্রাফ যন্ত্রে—তরঙ্গ ব্যবহার করা হয়।উত্তর: আলট্রাসনোগ্রাফ যন্ত্রে শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়।প্রশ্ন: ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম—।উত্তর: ফসলের বীজ বোনার নতুন প্রযুক্তির নাম ড্রামসিডার।প্রশ্ন: টিভির রিমোট কন্ট্রোলে—সংকেত ব্যবহার করা হয়।উত্তর: টিভির রিমোট কন্ট্রোলে অবলোহিত সংকেত ব্যবহার করা হয়।প্রশ্ন: অন্য প্রাণীর চেয়ে মানুষের—অনেক বেশি।উত্তর: অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি অনেক বেশি।প্রশ্ন: বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ—।উত্তর: বিজ্ঞান হচ্ছে মানুষের অর্জিত বিশেষ জ্ঞান।প্রশ্ন: কৃষি প্রযুক্তির উন্নয়নে আমাদের—অভাব অনেকাংশে দূর হয়েছে।উত্তর: কৃষি প্রযুক্তির উন্নয়নে আমাদের খাদ্যের অভাব অনেকাংশে দূর হয়েছে।প্রশ্ন: শরীরের ভেতরে ভাঙা হাড় শনাক্ত করতে—ব্যবহার করা হয়।উত্তর: শরীরের ভেতরে ভাঙা হাড় শনাক্ত করতে এক্স-রে ব্যবহার করা হয়।প্রশ্ন: —অনেক ডায়াবেটিস রোগীর জীবন যাপন সহজ করেছে।উত্তর: ইনসুলিন অনেক ডায়াবেটিস রোগীর জীবন যাপন সহজ করেছে।প্রশ্ন: প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন বিজ্ঞানী—।উত্তর: প্রথম রিমোট কন্ট্রোল তৈরি করেন বিজ্ঞানী নিকোলা টেসলা।প্রশ্ন: পৃথিবীর দেশগুলোকে কাছে নিয়ে এসেছে—প্রযুক্তি।উত্তর: পৃথিবীর দেশগুলোকে কাছে নিয়ে এসেছে যোগাযোগ প্রযুক্তি।প্রশ্ন: চিকিত্সা প্রযুক্তি অনেক—ব্যাধির চিকিত্সার সুযোগ দিয়েছে।উত্তর: চিকিত্সা প্রযুক্তি অনেক দুরারোগ্য ব্যাধির চিকিত্সার সুযোগ দিয়েছে।প্রশ্ন: কৃষি প্রযুক্তি—উত্পাদন বৃদ্ধি করেছে।উত্তর: কৃষি প্রযুক্তি ফসলের উত্পাদন বৃদ্ধি করেছে।প্রশ্ন: যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার—কমিয়ে দিয়েছে।উত্তর: যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দূরত্বকে কমিয়ে দিয়েছে।প্রশ্ন: জটিল অস্ত্রোপচারে—ব্যবহার করা হয়।উত্তর: জটিল অস্ত্রোপচারে লেজার রশ্মি ব্যবহার করা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল