বিজ্ঞান
অধ্যায়-১ ও ২ নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ১ ও ২ নম্বর অধ্যায় থেকে নৈর্ব্যক্তিক নমুনা প্রশ্নোত্তর অনুশীলন করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু ভালোভাবে পড়বে।# সঠিক উত্তরটি লেখো।প্রশ্ন: বিরুৎ উদ্ভিদ কোনটি?ক) আমগাছ খ) কাঁঠালগাছ গ) গোলাপগাছ ঘ) শিমগাছ উত্তর: শিমগাছ।প্রশ্ন: সাইকাস কোন ধরনের উদ্ভিদ?ক) আবৃতবীজী উদ্ভিদ খ) নগ্নবীজী উদ্ভিদ প্রশ্ন: নগ্নবীজী উদ্ভিদে — সৃষ্টি হয় না।উত্তর: নগ্নবীজী উদ্ভিদে শাখা-প্রশাখা সৃষ্টি হয় না।প্রশ্ন: দ্বিবীজপত্রী উদ্ভিদে — শিরবিন্যাস দেখা যায়।উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদে জালিকা শিরবিন্যাস দেখা যায়।প্রশ্ন: পাইনাসের পাতা — মতো।উত্তর: পাইনাসের পাতা সুচের মতো।# শুদ্ধ/অশুদ্ধ লেখো।প্রশ্ন: বৃক্ষের প্রধান কাণ্ড দীর্ঘ, নরম ও মোটা।উত্তর: বৃক্ষের প্রধান কাণ্ড দীর্ঘ, নরম ও মোটা। -‘অশুদ্ধ’প্রশ্ন: শৈবাল, ছত্রাক, মস ও ফার্ন অপুষ্পক উদ্ভিদ।উত্তর: শৈবাল, ছত্রাক, মস ও ফার্ন অপুষ্পক উদ্ভিদ।-‘শুদ্ধ’প্রশ্ন: শৈবাল পানি ও স্যাঁতসেঁতে জায়গায় জন্মে।উত্তর: শৈবাল পানি ও স্যাঁতসেঁতে জায়গায় জন্মে।-‘শুদ্ধ’প্রশ্ন: ছত্রাক আলো পছন্দ করে।উত্তর: ছত্রাক আলো পছন্দ করে।-‘অশুদ্ধ’প্রশ্ন: শৈবাল দেখতে সবুজ, কিন্তু খাদ্য তৈরি করতে পারে না।উত্তর: শৈবাল দেখতে সবুজ, কিন্তু খাদ্য তৈরি করতে পারে না।-‘অশুদ্ধ’ অধ্যায়-২ # সঠিক উত্তরটি লেখো।প্রশ্ন: কাশফুল কোন ঋতুতে ফোটে?ক) গ্রীষ্ম খ) বর্ষা গ) শরৎ ঘ) শীত উত্তর: শরৎ।প্রশ্ন: সারা বছর কমবেশি পাওয়া যায় কোনটি?ক) পেঁপে খ) ডাঁটা গ) কাঁকরোল ঘ) করলাউত্তর: পেঁপে।প্রশ্ন: কোনটি শীতকালীন ফল?ক) কমলালেবু খ) তাল গ) পেয়ারা ঘ) কলাউত্তর: কমলালেবু।প্রশ্ন: ফলগাছ কখন লাগালে ভালোভাবে বৃদ্ধি পায়?ক) গ্রীষ্মকালে খ) শরৎকালে গ) শীতকালের শেষে ঘ) বর্ষার শুরুতে উত্তর: বর্ষার শুরুতে।প্রশ্ন: কোন গাছে মাচা দিতে হয়?ক) আম খ) লেবু গ) কলা ঘ) করলা উত্তর: করলা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল