বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ ও ৩প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞান বিষয়ের ২ ও ৩ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর অনুশীলন করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য অধ্যায়ভিত্তিক বিষয়বস্তু ভালোভাবে পড়বে। অধ্যায়-২ # শূন্যস্থান পূরণ করো।প্রশ্ন: — ঋতুর দেশ আমাদের বাংলাদেশ।উত্তর: ষড় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ।প্রশ্ন: গ্রীষ্মকালে — বেশ গরম পড়ে।উত্তর: গ্রীষ্মকালে দিনে-রাতে বেশ গরম পড়ে।প্রশ্ন: — শরৎকালের বৈশিষ্ট্য।উত্তর: কাশফুল শরৎকালের বৈশিষ্ট্য।প্রশ্ন: — মাটিতে ফুলগাছ ভালো জন্মে।উত্তর: দোআঁশ মাটিতে ফুলগাছ ভালো জন্মে।প্রশ্ন: দোআঁশ মাটি — চাষের জন্য ভালো।উত্তর: দোআঁশ মাটি শাকসবজি চাষের জন্য ভালো।# সঠিক বাক্যের জন্য ‘শুদ্ধ’ এবং বাক্যটি সঠিক না হলে ‘অশুদ্ধ’ লেখো।প্রশ্ন: বেল ও তাল গ্রীষ্মকালীন ফল।উত্তর: বেল ও তাল গ্রীষ্মকালীন ফল।—‘শুদ্ধ’প্রশ্ন: আমড়া কমবেশি সারা বছরই পাওয়া যায়।উত্তর: আমড়া কমবেশি সারা বছরই পাওয়া যায়।—‘অশুদ্ধ’প্রশ্ন: দোআঁশ মাটি ফলগাছের জন্য ভালো।উত্তর: দোআঁশ মাটি ফলগাছের জন্য ভালো।—‘শুদ্ধ’প্রশ্ন: শুকনো মৌসুমে গাছের গোড়ায় পানি দিতে হয় না।উত্তর: শুকনো মৌসুমে গাছের গোড়ায় পানি দিতে হয় না।—অশুদ্ধপ্রশ্ন: কসমস ও ডালিয়া শরৎকালের ফুল।উত্তর: কসমস ও ডালিয়া শরৎকালের ফুল।—‘অশুদ্ধ’ অধ্যায়-৩ # সঠিক উত্তরটি লেখো:১. কোনটি অমেরুদণ্ডী প্রাণী?(ক) তিমি (খ) কই মাছ (গ) চিংড়ি (ঘ) শুশুকউত্তর: চিংড়ি।২. চামচিকা ও বাদুড়কে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হয়?(ক) পোকামাকড় খায় (খ) উড়তে পারে (গ) মায়ের কাছে থাকে (ঘ) মায়ের দুধ খায়।উত্তর: মায়ের দুধ খায়।৩. মেরু এলাকার পশুদের দেহ উষ্ণ থাকে কেন?(ক) বিরাট আকারের হওয়ায় (খ) সহজে শিকার ধরে খায় (গ) দেহের ত্বকের নিচে পুরু চর্বিস্তর থাকায় (ঘ) দেহ লোমে ঢাকা।উত্তর: দেহের ত্বকের নিচে পুরু চর্বিস্তর থাকায়।৪. কোন প্রাণীটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?(ক) কাক (খ) মাছ (গ) গরু (ঘ) সাপ। উত্তর: মাছ।৫. নিচের কোনগুলো উপকারী পতঙ্গ?(ক) মৌমাছি ও উইপোকা (খ) উইপোকা ও রেশম পোকা (গ) রেশম পোকা ও মৌমাছি (ঘ) তেলাপোকা ও রেশম পোকা।উত্তর: রেশম পোকা ও মৌমাছি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল