বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ রয়েছে বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৮
২৩। শুষ্ক কোষের মাঝে বসানো দণ্ডটি কিসের?
ক. কার্বন খ. পটাসিয়াম
গ. সোডিয়াম ঘ. ক্যালসিয়াম
২৪। চুনে কোনটি যোগ করলে তাপ উত্পন্ন হয়?
ক. অক্সিজেন খ. পানি
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
২৫। কোনটি তড়িত্ বিশ্লেষ্য?
ক. গ্লুকোজ খ. অকটেন
গ. পেট্রল ঘ. অ্যাসিড মিশ্রিত পানি
২৬। চিনি বা গ্লুকোজ হচ্ছে—
ক. তড়িত্ বিশ্লেষ্য খ. তড়িত্ অবিশ্লেষ্য
গ. অ্যাসিড ঘ. ক্ষার
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অর্পা ল্যাবরেটরিতে একটি বিকারে কিছু চুন নিল। অতঃপর এর মধ্যে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করল। কিছুক্ষণ পর সে বিকারটি হাত দিয়ে স্পর্শ করে তাপমাত্রার পরিবর্তন লক্ষ করল।
২৭। বিকারে উল্লিখিত যৌগের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটবে?
তাপ তাপ
ক. দহন খ. প্রশমন
তাপ তাপ
গ. সংযোজন ঘ. প্রতিস্থাপন
২৮। উদ্দীপকে উল্লিখিত যৌগের মধ্যে বিক্রিয়ায় উত্পন্ন হবে—
i. ক্যালসিয়াম অ্যাসিটেট
ii. ক্যালসিয়াম কার্বনেট iii. পানি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
অধ্যায়-৮
২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. খ
প্রভাষক
রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা