বিজ্ঞান
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রাণিজগৎপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় ‘প্রাণীজগৎ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # শূন্যস্থান পূরণ করো।প্রশ্ন: কেবলমাত্র — জীবের অস্তিত্ব রয়েছে।উত্তর: কেবলমাত্র পৃথিবীতে জীবের অস্তিত্ব রয়েছে।প্রশ্ন: যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে, তার নাম —।উত্তর: যে গ্রহে প্রাণের খোঁজ পাওয়া গেছে, তার নাম পৃথিবী।প্রশ্ন: পৃথিবীর তাপ ও আলোর মূল উৎস হচ্ছে —। উত্তর: পৃথিবীর তাপ ও আলোর মূল উৎস হচ্ছে সূর্য।প্রশ্ন: উত্তর মেরু ও দক্ষিণ মেরু বছরের অধিকাংশ সময় — ঢাকা থাকে।উত্তর: উত্তর মেরু ও দক্ষিণ মেরু বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে।প্রশ্ন: মরুভূমিতে দিনে খুব — ও রাতে খুব — পড়ে। উত্তর: মরুভূমিতে দিনে খুব গরম ও রাতে খুব ঠান্ডা পড়ে।প্রশ্ন: জীবের বেঁচে থাকার জন্য — ও — খুবই দরকার। উত্তর: জীবের বেঁচে থাকার জন্য তাপ ও আলো খুবই দরকার।প্রশ্ন: পৃথিবীর সব প্রাণীকে নিয়ে বৈচিত্র্যময় — গঠিত। উত্তর: পৃথিবীর সব প্রাণীকে নিয়ে বৈচিত্র্যময় প্রাণিজগৎ গঠিত।প্রশ্ন: তিমি — দিয়ে শ্বাসকাজ সম্পন্ন করে।উত্তর: তিমি ফুসফুস দিয়ে শ্বাসকাজ সম্পন্ন করে।প্রশ্ন: বানর, গরিলা, শিম্পাঞ্জি — প্রাণী।উত্তর: বানর, গরিলা, শিম্পাঞ্জি বৃক্ষবাসী প্রাণী।প্রশ্ন: মেরুদণ্ডের চাকতির মতো ছোট ছোট হাড়কে — বলে। উত্তর: মেরুদণ্ডের চাকতির মতো ছোট ছোট হাড়কে কশেরুকা বলে।প্রশ্ন: তেলাপোকা একটি — প্রাণী। উত্তর: তেলাপোকা একটি অমেরুদণ্ডী প্রাণী।প্রশ্ন: — পোকার গুটি থেকে আমরা রেশম পাই। উত্তর: রেশম পোকার গুটি থেকে আমরা রেশম পাই।প্রশ্ন: ব্যাঙ — প্রাণী। উত্তর: ব্যাঙ উভচর প্রাণী।প্রশ্ন: ব্যাঙের ছোট অবস্থায় — থাকে।উত্তর: ব্যাঙের ছোট অবস্থায় ফুলকা থাকে।প্রশ্ন: প্রজাপতি, চিংড়ি, কেঁচো, মৌমাছি — প্রাণী। উত্তর: প্রজাপতি, চিংড়ি, কেঁচো, মৌমাছি অমেরুদণ্ডী প্রাণী।প্রশ্ন: টিকটিকি, কুমির — জাতীয় প্রাণী।উত্তর: টিকটিকি, কুমির সরীসৃপ জাতীয় প্রাণী।প্রশ্ন: মৌমাছির মৌচাক থেকে — সংগ্রহ করা হয়।উত্তর: মৌমাছির মৌচাক থেকে মধু ও মোম সংগ্রহ করা হয়।প্রশ্ন: যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে, তাদের — বলা হয়।উত্তর: যেসব মেরুদণ্ডী প্রাণী বুকে ভর দিয়ে চলে, তাদের সরীসৃপ বলা হয়।প্রশ্ন: মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যাদের পালক আছে তাদের — বলে।উত্তর: মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যাদের পালক আছে তাদের পাখি বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল