বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ প্রাণিজগৎ প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় ‘প্রাণীজগৎ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # সঠিক উত্তরটি খাতায় লেখো।প্রশ্ন: কোনটি অমেরুদণ্ডী প্রাণী?ক. তিমি খ. কই মাছ গ. চিংড়ি ঘ. শুশুকউত্তর: চিংড়ি।প্রশ্ন: চামচিকা ও বাদুরকে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হয়?ক. পোকামাকড় খায় খ. উড়তে পারে গ. মায়ের কাছে থাকে ঘ. মায়ের দুধ খায়উত্তর: মায়ের দুধ খায়।প্রশ্ন: মেরু অঞ্চলের পশুদের দেহ উষ্ণ থাকে কেন?ক. বিরাট আকারের হওয়ায় খ. সহজে শিকার ধরে খায় গ. দেহের ত্বকের নিচে পুরু চর্বি স্তর থাকায় ঘ. দেহ লোমে ঢাকাউত্তর: দেহের ত্বকের নিচে পুরু চর্বি স্তর থাকায়।প্রশ্ন: কোন প্রাণীটি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়?ক. কাক খ. মাছ গ. গরু ঘ. সাপউত্তর: মাছ।প্রশ্ন: নিচের কোনগুলো উপকারী পতঙ্গ?ক. মৌমাছি ও উইপোকা খ. উইপোকা ও রেশম পোকা গ. রেশম পোকা ও মৌমাছি ঘ. তেলাপোকা ও রেশম পোকাউত্তর: রেশম পোকা ও মৌমাছি।প্রশ্ন: প্রজাপতি ও চিংড়িকে কেন অমেরুদণ্ডী প্রাণী বলা হয়?ক. সোজা হয়ে চলতে পারে খ. মেরুদণ্ড নেই গ. উড়তে পারে ঘ. আকারে ছোটউত্তর: মেরুদণ্ড নেই।প্রশ্ন: পতঙ্গের বৈশিষ্ট্য কোনটি?ক. তিন জোড়া পা ও দুই জোড়া ডানা আছে খ. উড়তে পারে না গ. দুই জোড়া পা ও দুই জোড়া ডানা আছে ঘ. মেরুদণ্ড নেইউত্তর: তিন জোড়া পা ও দুই জোড়া ডানা আছে।প্রশ্ন: কোনটি একমাত্র গ্রহ, যেখানে প্রাণের সন্ধান পাওয়া গেছে?ক. মঙ্গল খ. পৃথিবী গ. বুধ ঘ. বৃহস্পতিউত্তর: পৃথিবী।প্রশ্ন: অনেক হাড় একটার পর একটা সজ্জিত হয়ে কী গঠিত হয়?ক. কশেরুকা খ. ডিওডেনাস গ. মেরুদণ্ড ঘ. পাকস্থলীউত্তর: মেরুদণ্ড। প্রশ্ন: তিমি কোন শ্রেণীর প্রাণী?ক. মৎস্য খ. স্তন্যপায়ী গ. উভচর ঘ. সরীসৃপউত্তর: স্তন্যপায়ী।প্রশ্ন: কোনটি মাছ নয়?ক. রুই খ. কাতলা গ. পাবদা ঘ. চিংড়িউত্তর: চিংড়ি।প্রশ্ন: কোনটি মেরুদণ্ডী প্রাণী?ক. চিংড়ি খ. কাঁকড়া গ. তেলাপোকা ঘ. রুই মাছউত্তর: রুই মাছ।প্রশ্ন: স্তন্যপায়ী প্রাণী কোনটি?ক. রুই মাছ খ. বাদুর গ. পেঙ্গুইন ঘ. বাজপাখিউত্তর: বাদুর।