বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫  স্বাস্থ্যবিধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘স্বাস্থ্যবিধি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # শূন্যস্থান পূরণ করো।১. যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে — রোগ বলে।উত্তর: যেসব রোগজীবাণু পানির মাধ্যমে ছড়ায়, তাকে পানিবাহিত রোগ বলে।২. যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে — রোগ বলে। উত্তর: যেসব রোগজীবাণু বায়ুর মাধ্যমে ছড়ায়, তাকে বায়ুবাহিত রোগ বলে।৩. স্ত্রী — মশা ডেঙ্গু জীবাণুর বাহক।উত্তর: স্ত্রী এডিস মশা ডেঙ্গু জীবাণুর বাহক।৪. রোগজীবাণু বহনকারী স্ত্রী — মশার কামড়ে ম্যালেরিয়া হয়। উত্তর: রোগজীবাণু বহনকারী স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়।৫. একবার তৈরি স্যালাইন — ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না। উত্তর: একবার তৈরি স্যালাইন ছয় ঘণ্টার বেশি খাওয়ানো যাবে না।৬. মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর — ঘটে।উত্তর: মানবদেহে প্রবেশের পর আমাশয় জীবাণুর বংশবৃদ্ধি ঘটে।৭. রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে — হয়।উত্তর: রক্তে পিত্তরসের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে জন্ডিস হয়।৮. গ্রামের চেয়ে শহরেই — রোগটি বেশি হয়।উত্তর: গ্রামের চেয়ে শহরেই টাইফয়েড রোগটি বেশি হয়।৯. পানিবাহিত রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো — পানি পান করা। উত্তর: পানিবাহিত রোগ থেকে বাঁচার প্রধান উপায় হলো নিরাপদ পানি পান করা।১০. যক্ষ্মা একটা মারাত্মক বায়ুবাহিত — রোগ।উত্তর: যক্ষ্মা একটা মারাত্মক বায়ুবাহিত সংক্রামক রোগ।১১. যক্ষ্মাকে — বা — বলা হয়।উত্তর: যক্ষ্মাকে টিবি বা ক্ষয়রোগ বলা হয়।১২. — কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে।উত্তর: গোল কৃমি মানুষের অন্ত্রে বড় হয় ও ডিম পাড়ে।১৩. কৃমি — প্রধান কারণ।উত্তর: কৃমি অপুষ্টির প্রধান কারণ।১৪. — নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।উত্তর: স্ট্রেপটোকক্কাস নামক জীবাণুর আক্রমণে বাতজ্বর হয়।১৫. — নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়।উত্তর: এইচআইভি নামক এক বিশেষ ধরনের ভাইরাসের আক্রমণে এইডস রোগ হয়।১৬. দাদ, খোশ-পাঁচড়া, বিখাউজ ইত্যাদি — রোগ।উত্তর: দাদ, খোশ-পাঁচড়া, বিখাউজ ইত্যাদি ত্বকের রোগ।১৭. জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের — বলে।উত্তর: জন্মগতভাবে কেউ কানে শুনতে পায় না, এদের বধির বলে।১৮. নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের — সমস্যা হতে পারে।উত্তর: নাকে বেশি শ্লেষ্মা জমে থাকলে বড়দের সাইনাসের সমস্যা হতে পারে।১৯. খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে — ডিম দেহের ভেতরে প্রবেশ করে।উত্তর: খাদ্য, পানি, ত্বক বা চামড়ার মধ্য দিয়ে কৃমির ডিম দেহের ভেতরে প্রবেশ করে।২০. ডায়রিয়া-আক্রান্ত রোগীর দেহ থেকে — ও — বেরিয়ে যায়।উত্তর: ডায়রিয়া-আক্রান্ত রোগীর দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যায়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল