বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫  স্বাস্থ্যবিধিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘স্বাস্থ্যবিধি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # সঠিক উত্তরটি খাতায় লেখো১. কোনটি বায়ুবাহিত রোগ?(ক) যক্ষ্মা (খ) আমাশয় (গ) জন্ডিস (ঘ) কলেরাউত্তর: (ক) যক্ষ্মা।২. পূর্ণাঙ্গ গোলকৃমি মানবদেহের কোন অঙ্গে বাস করে?(ক) যকৃতে (খ) কানে (গ) অন্ত্রে (ঘ) পাকস্থলীতেউত্তর: (গ) অন্ত্রে।৩. কোনটি পানিবাহিত রোগ?(ক) যক্ষ্মা (খ) ইনফ্লুয়েঞ্জা (গ) টাইফয়েড (ঘ) হামউত্তর: (গ) টাইফয়েড।৪. কোনটি ছোঁয়াচে রোগ?(ক) বাতজ্বর (খ) হাঁপানি (গ) পাঁচড়া (ঘ) রাতকানাউত্তর: (গ) পাঁচড়া।৫. চোখের কোন রোগটি ছোঁয়াচে?(ক) রাতকানা (খ) চোখে ছানিপড়া (গ) অঞ্জলি (ঘ) চোখ ওঠা উত্তর: (ঘ) চোখ ওঠা।৬. কলেরা অথবা ডায়রিয়া-আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন?(ক) দেহের বৃদ্ধির জন্য (খ) পায়খানা বন্ধ হওয়ার জন্য(গ) দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য (ঘ) বমি বন্ধ হওয়ার জন্যউত্তর: (গ) দেহে পানি ও লবণের ঘাটতি পূরণের জন্য।৭. দাঁত সুস্থ রাখার উপায় কী?(ক) নরম খাবার খাওয়া (খ) প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করা (গ) ভিটামিন ‘বি’যুক্ত খাবার খাওয়া (ঘ) আমিষজাতীয় খাবার খাওয়াউত্তর: (খ) প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করা।৮। কী কারণে কানের পর্দা ফেটে যেতে পারে?(ক) কানে ওষুধ দিলে (খ) কানে ময়লা জমলে (গ) সর্দি হলে (ঘ) কানের ওপর জোরে থাপড় দিলেউত্তর: (ঘ) কানের ওপর জোরে থাপড় দিলে।৯. নিচের কোনটি যকৃতের রোগ?(ক) কলেরা (খ) টাইফয়েড (গ) জন্ডিস (ঘ) ডায়রিয়াউত্তর: (গ) জন্ডিস।১০. স্যালাইন তৈরির উপাদান নয় কোনটি?(ক) পানি (খ) খাবার লবণ (গ) গুড় (ঘ) লেবুর রসউত্তর: (ঘ) লেবুর রস।১১. রোগজীবাণু বহনকারী স্ত্রী এডিস মশার কামড়ে কোন রোগ হয়?(ক) ম্যালেরিয়া (খ) ডেঙ্গু (গ) টাইফয়েড (ঘ) ইনফ্লুয়েঞ্জাউত্তর: (খ) ডেঙ্গু।১২. হাম ও জলবসন্ত কোন ধরনের রোগ?(ক) চর্মরোগ (খ) ক্ষয়রোগ (গ) ছোঁয়াচে বা সংক্রামক (ঘ) বংশগতউত্তর: (গ) ছোঁয়াচে বা সংক্রামক।প্রশ্ন: দাঁতের যত্ন নেওয়ার উপায়গুলো বর্ণনা করো।উত্তর: দাঁত মুখের সৌন্দর্য বৃদ্ধি করে। দাঁত দিয়ে আমরা খাবার চিবিয়ে খাই। অযত্ন ও অবহেলার কারণে দাঁতে নানা রকম অসুবিধা দেখা দেয়। এর মধ্যে দাঁত ক্ষয় হওয়া, মাড়ি ফোলা, দাঁত ব্যথা, দাঁতের গোড়ায় পুঁজ হওয়া অন্যতম।নিচে উল্লিখিত উপায়ে দাঁতের যত্ন নেওয়া যায়।১। নিয়মিত সকালে ঘুম থেকে ওঠার পর ও ঘুমাতে যাওয়ার আগে দাঁত মাজতে হবে। ব্রাশ ও টুথপেস্ট এবং নিমের ডাল দিয়ে দাঁত মাজা ভালো।২। প্রতিবার খাওয়ার পর কুলকুচা করতে হবে। এতে দাঁতের ফাঁকে খাবার জমতে পারে না।৩। মুখ ধোয়ার সময় মাড়ি আঙুল দিয়ে মাজতে হবে।৪। চকলেট দাঁতের জন্য ক্ষতিকর। তাই চকলেট খাওয়ার পর শিশুদের অবশ্যই দাঁত পরিষ্কার করে দিতে হবে।৫। দাঁতে ব্যথা হলে গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে কুলকুচা করলে ভালো ফল পাওয়া যায়।৬। দাঁতে বেশি অসুবিধা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল